বাংলাদেশ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ, অচলাবস্থা আশঙ্কা

  • 6:32 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ অক্টোবর- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, দলগুলো যদি এভাবে পরস্পরবিরোধী অবস্থান নেয়, তাহলে সরকারের জন্য করণীয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা বলেন, “আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে, তো আমরা আসলে কীভাবে কী করব, সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে।”

তিনি জানান, জুলাই সনদ নিয়ে ২৭০ দিনেরও বেশি সময় ধরে আলোচনার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য রয়ে গেছে, যা সরকারের জন্য হতাশার। “এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস হয়, এটা দুরূহ একটা চ্যালেঞ্জ সরকারের সামনে এনে দিয়েছে,” বলেন আসিফ নজরুল।

তার ভাষায়, “এর আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে—একটি হলো কীভাবে এটি পাস করা হবে, অন্যটি হলো গণভোট হলে, গণভোট কবে হবে। জুলাই গণ–অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো এখন পরস্পরবিরোধী ও উত্তেজিত অবস্থানে।”

অধ্যাপক আসিফ নজরুল জানান, জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রথমটি হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পর গণভোট আয়োজন করা, এবং যদি ২৭০ দিনের মধ্যে তা সম্পন্ন না হয়, তাহলে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হবে। দ্বিতীয়টি হলো, এই দায়িত্ব নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া।

তিনি বলেন, “এই দুই বিকল্পের মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। গণভোট কবে হবে, এটা নিয়েই বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এখন একসময় সিদ্ধান্ত নিতে হবে। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, আমরা তাঁকে সহায়তা করব। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে এবং আমরা তাতে দৃঢ় থাকব।”

জুলাই সনদে সাক্ষর অনুষ্ঠান। ছবিঃ সংগৃহীত

অন্য এক প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একধরনের ঐকমত্যের সরকার, যেখানে প্রধান তিনটি রাজনৈতিক শক্তি ও জুলাই গণ–অভ্যুত্থনের পক্ষে থাকা পক্ষগুলোর সম্মতিতে সদস্য নির্বাচন করা হয়েছে। তবে রাজনৈতিক বিভাজন গভীর হলে এই ঐকমত্য টিকিয়ে রাখা কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আসিফ নজরুল বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকত, সরকারের কাজ অনেক সহজ হতো। বড় দুটি দল প্রায় ৪০–৫০ বছর রাজনীতি করার পরও এখনো কিছু ক্ষেত্রে ঐক্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।”

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au