বিশ্ব

রাজপুত্র খেতাব বাতিল, রাজকীয় বাড়িও ছাড়তে হচ্ছে অ্যান্ড্রুকে

  • 10:23 pm - October 31, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
, প্রিন্স অ্যান্ড্রু। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৩১ অক্টোবর- যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তার ভাই অ্যান্ড্রুর ‘রাজপুত্র’ উপাধি বাতিল করেছেন। একইসঙ্গে তাকে উইন্ডসরের রাজকীয় বাসভবন ‘রয়েল লজ’ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের জেরে রাজা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, এখন থেকে রাজা চার্লসের ভাই ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে পরিচিত হবেন। চলতি মাসের শুরুতে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার পর অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব ও কিছু উপাধি ত্যাগ করেছিলেন। তবে এপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথা প্রকাশের পর তার বিরুদ্ধে বিতর্ক আরও তীব্র হয়।

জিউফ্রে আত্মজীবনীতে দাবি করেন, কিশোরী বয়সে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তার একাধিকবার যৌন সম্পর্ক হয়েছিল। যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২২ সালে তিনি জিউফ্রের সঙ্গে অর্থের বিনিময়ে মামলাটি নিষ্পত্তি করেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা প্রিন্স অ্যান্ড্রুর সব উপাধি, সম্মাননা ও রাজকীয় মর্যাদা আনুষ্ঠানিকভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। পাশাপাশি রয়েল লজের ইজারাও বাতিল করা হয়েছে।

অ্যান্ড্রুকে এখন স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ছোট ব্যক্তিগত বাড়িতে থাকতে হবে, যার ব্যয় বহন করবেন রাজা চার্লস নিজেই। প্রাসাদ জানায়, অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করলেও তার কর্মকাণ্ড রাজপরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যান্ড্রুর দুই মেয়ে প্রিন্সেস ইউজিনি ও প্রিন্সেস বিআট্রিস রাজকুমারীর উপাধি ধরে রাখবেন। যদিও অ্যান্ড্রু এখনও সিংহাসনের উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে আছেন।

ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনও রয়েল লজ ছেড়ে নিজের বাসস্থানে চলে যাবেন। অ্যান্ড্রু স্বেচ্ছায় ‘ডিউক অব ইয়র্ক’ উপাধি ত্যাগ করায় সারা এখন আবার নিজের পারিবারিক নাম ব্যবহার করছেন।

অ্যান্ড্রুর রাজকীয় মর্যাদা বাতিলের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন রাজপরিবার একাধিক কেলেঙ্কারি নিয়ে ব্যাপক চাপের মুখে। সম্প্রতি প্রকাশিত ইমেইলগুলোতে দেখা গেছে, অ্যান্ড্রু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক শেষ করার দাবি করলেও পরবর্তীতেও তাদের যোগাযোগ ছিল।

অ্যান্ড্রুর বিলাসবহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আর রাজকীয় দায়িত্বে না থাকা সত্ত্বেও কীভাবে এমন জীবন বজায় রাখছেন, তা নিয়েও সমালোচনা চলছে।

২০০৪ সাল থেকে তিনি রয়েল লজে থাকছেন, যা ২০০৩ সালে ৭৫ বছরের জন্য ইজারা নিয়েছিলেন। ওই সময় তিনি নামমাত্র ভাড়া দিয়েছিলেন, যা আগাম পরিশোধ করে ৮০ লাখ পাউন্ডেরও বেশি অর্থে দায়মুক্তি পেয়েছিলেন।

২০০৬ সালে তিনি এপস্টেইনকে তার মেয়ে বিআট্রিসের জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও তার দুই মাস আগেই এপস্টেইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

রাজপ্রাসাদের কর্মকর্তারা বলছেন, অ্যান্ড্রুর দীর্ঘদিনের বিতর্ক ও কেলেঙ্কারির ইতি টানতে রাজা চার্লস এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au