বাংলাদেশ

ল্যান্ডমাইনে আহত বিজিবি সদস্য মারা গেছেন

  • 5:04 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:২৩৯ বার
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা মারা গেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ নভেম্বর- বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা মারা গেছেন।

শুক্রবার দুপুরে ঢাকার  সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।

নায়েক আক্তার হোসেন গত ১১ই অক্টোবর নাইক্ষ্যংছড়িত সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন। সেদিন সীমান্ত সংলগ্ন ৪০ নং বর্ডার পিলারের কাছে একটি প্রস্তাবিত নতুন বিওপিতে টহল দেওয়ার সময় মায়ানমারের পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন।

বিষ্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়।

আক্তার হোসেনকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে হেলিকপ্টারে করে  ঢাকায় আনা হয়।

এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আক্তার হোসেনের পিতাও একজন সাবেক বিডিআর সদস্য ছিলেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au