সর্বশেষ

নয় মাস পর সেন্টমার্টিন খুলেছে আজ, চলছে না জাহাজ

  • 5:54 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
পর্যটক যাতায়াতের জন্য আজ থেকে কোনো জাহাজ চলবে না বলে জানিয়েছেন মালিকরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ নভেম্বর- দীর্ঘ নয় মাস পর আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে নভেম্বর মাসে রাতযাপনের অনুমতি নেই। একই সঙ্গে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্ধারণ করা হয়েছে ১২টি নির্দেশনা।

তবে পর্যটক যাতায়াতের জন্য আজ থেকে কোনো জাহাজ চলবে না বলে জানিয়েছেন মালিকরা। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বারো আউলিয়া’ নামে দুটি জাহাজ চলার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে গেছেন তারা।

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ১ নভেম্বর থেকে জাহাজ চালানো হচ্ছে না। কক্সবাজার থেকে দ্বীপে যেতে প্রায় সাত ঘণ্টা সময় লাগে, কোনো কোনো জাহাজের লাগে দশ ঘণ্টা পর্যন্ত। রাতযাপনের অনুমতি না থাকায় একই দিনে যাওয়া-আসা সম্ভব নয়। আমরা ডিসেম্বর ও জানুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন রাতযাপন চালু থাকবে।”

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আইনগত কারণে উখিয়ার ইনানী থেকে জাহাজ চলাচলের অনুমতি নেই। পর্যটকদের সেন্টমার্টিন যেতে হলে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট ব্যবহার করতে হবে।

গত ১ ফেব্রুয়ারি থেকে পরিবেশ রক্ষার স্বার্থে পর্যটকদের সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ ছিল। এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটি ভ্রমণের জন্য উন্মুক্ত থাকবে। ফেব্রুয়ারিতে আবার পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, “সেন্টমার্টিনে যেতে হলে ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।”

১২ নির্দেশনার সারসংক্ষেপ-

  • গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়:
  • বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলাচল করতে পারবে না।
  • পর্যটককে ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট নিতে হবে।
  • প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।
  • নভেম্বর মাসে কেবল দিনের বেলায় ভ্রমণের অনুমতি, ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপন করা যাবে।
  • সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি বা বারবিকিউ করা নিষিদ্ধ।
  • সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ কোনো মোটরচালিত যানবাহন চলবে না।
  • পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বহন করা যাবে না।

প্রতিবেশ সংকটাপন্ন সেন্টমার্টিনে এক হাজারের বেশি প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। গত ৯ মাস পর্যটক নিষেধাজ্ঞার সময় দ্বীপে জীববৈচিত্র্যের বিস্তার ও পরিবেশের উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au