Uncategorized

অস্ট্রেলিয়ার ভিসা প্রতারণা চক্রের তিন সদস্য নীলফামারীর কিশোরগঞ্জে গ্রেপ্তার

  • 2:42 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: প্রতারণা মামলায় গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতে হাজির করে পুলিশ। ছবি-সরবরাহকৃত

মেলবোর্ন, ৩ নভেম্বর: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার সঙ্গে জড়িত তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (২৯ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে শামীম হোসেন (৩০) অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে পড়ে প্রতারিত হন। প্রতারক চক্রের সদস্যরা তাকে ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

শামীম হোসেন বলেন, “তারা আমাকে বলেছিল যে অল্প সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার কাজের ভিসা পাওয়া যাবে। বিশ্বাস করে আমি টাকা পাঠাই। পরে বুঝতে পারি তারা প্রতারক। পরিবারের পরামর্শে থানায় অভিযোগ করি।”

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়ার আমিনুল ইসলাম হামুর দুই ছেলে খাইরুল ইসলাম (২২) ও শাহীন ইসলাম (২৫), এবং নয়মুল ইসলামের ছেলে তুহিন ইসলাম (২২)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করি। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন।”

সম্প্রতি অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত প্রতারণা দেশে বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানিয়েছে, এসব চক্র অনলাইনে ভুয়া আইডি ব্যবহার করে বিদেশে কাজ বা পড়াশোনার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার ফাঁদে বাংলাদেশিরা: প্রতারণার নতুন রূপ

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au