মতামত

আওয়ামী লীগহীন মাঠেও কেন বেকায়দায় বিএনপি?

  • 2:02 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সামনে আরো বড় ধরনের বিপদ আছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

মেলবোর্ন, ৪ নভেম্বর: বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগহীন মাঠেও বিএনপি যে বেকায়দায় রয়েছে, তা এখন সকল মহলে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ যে দলটির প্রত্যাশা পূরণ করেনি, এ কথা বিএনপির নেতারাও আর গোপন রাখছেন না। তার ওপর, একসময় বিএনপির মিত্র জামায়াতে ইসলামী ও জুলাই অভ্যুত্থান-পরবর্তী গঠিত এনসিপিও-ও এখন দলটির সরাসরি বিরোধিতায় সক্রিয়। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব শুধু বিএনপিকেই নয়, গোটা জাতিকেই বেকায়দায় ফেলেছে। পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করেছেন বিএনপি সত্যিই একটি রাজনৈতিক সংকটে রয়েছে। এই অবস্থায় ‘গণভোট আগে না সংসদ নির্বাচন আগে’ এমন মৌলিক প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। একই সঙ্গে জোটভুক্ত দলগুলো ধানের শীষ প্রতীকে প্রার্থী দিতে পারবে কি না, সেটিও অনিশ্চিত রয়ে গেছে।

এমন জটিলতা পরিস্থিতির মধ্যেই সোমবার আকস্মিকভাবে বেশিরভাগ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। যা শুধু রাজনৈতিক বিশ্লেষকদেরই নয়, সাংবাদিকসহ সব মহলকে চমকে দিয়েছে। এই ঘোষণার আগের দিনই লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সময়মতো নির্বাচন হবে কি না, তা নিয়ে তিনি আশঙ্কিত। অথচ পরদিনই দলটির নির্বাচনী ঘোষণা এই বৈপরীত্যই এখন বিএনপির অভ্যন্তরীণ বিভ্রান্তি ও কৌশলগত চাপের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউনূস নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনৈতিক সমঝোতা সৃষ্টির বদলে বিভাজন আরও তীব্র হয়েছে। ইসলামী দলগুলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, সংসদ নির্বাচনের আগে গণভোট, এবং এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নিষিদ্ধ করার দাবি তুলছে। এসব ইস্যুতে বিএনপির বিপরীতে নতুন এক ধর্মীয় রাজনৈতিক জোট গড়ে উঠছে। এনসিপিও-ও সেই ধারায় হাঁটছে।

এই সংকটের মধ্যে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, তারা আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসবে না বরং এখন দলগুলোকেই মতৈক্যের দায়িত্ব নিতে হবে। এমনকি এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সরকার নিজ থেকেই সিদ্ধান্ত নেবে, এমন বার্তাও দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্পষ্টতই বোঝা যাচ্ছে, কমিশনের প্রধান ইউনূস এবং তার সরকারের পরবর্তী পদক্ষেপ বিএনপির মনমতো হবে না। এরই প্রেক্ষাপটে সন্ধ্যায় হঠাৎ বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের প্রতিরোধ কৌশল। সরকার যেন একতরফাভাবে নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ না করতে পারে, সে চাপ সৃষ্টি করাই হয়তো দলের উদ্দেশ্য। তবে এই কৌশল উল্টো ফলও দিতে পারে। প্রার্থী তালিকা ঘোষণার পরপরই মনোনয়ন না পাওয়া কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনায় প্রশ্ন উঠছে বিএনপির এই আগাম পদক্ষেপ কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে? রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে।

আওয়ামী লীগ মাইনাস হওয়ার পর বিএনপিও মাইনাস হওয়ার ভয় পাচ্ছে -এই আশঙ্কা দলটির ভেতর থেকেই উচ্চারিত হচ্ছে। অথচ ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি একের পর এক ছাড় দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে, শুধুমাত্র নির্বাচনের আশায়। প্রশ্ন হচ্ছে, যদি সেই কাঙ্ক্ষিত নির্বাচনই অনিশ্চিত হয়ে যায়, তবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে? ঐকমত্যের রাজনীতির বদলে যদি একের পর এক বিভাজন ও সন্দেহের রাজনীতি জেঁকে বসে তাহলে গণতন্ত্রের যে ন্যূনতম অবশিষ্ট কাঠামো এখনও টিকে আছে, সেটিও কি ভেঙে পড়বে না?

এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো জাতীয় নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। এই বক্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলও এখন একই প্রশ্ন তুলছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক (inclusive) হবে? আন্তর্জাতিক সম্প্রদায়ও স্পষ্টভাবে বলছে, তারা চায় অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল নির্বাচন। ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন কি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে যাবে, নাকি নিজের মতো করে প্রক্রিয়া চূড়ান্ত করবে?

মেলবোর্ন ৪ অক্টোবর

এই শাখার আরও খবর

এসএসসির প্রথম দিনে সারাদেশে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, মোট ২৫ হাজার ৪০৮ জন…

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ, দাবি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২১ এপ্রিল-  ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, একটি ইরানি তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ অমান্য করে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে সফলভাবে নোঙর করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে…

গ্লোবাল সাউথ গবেষকদের জন্য ২০২৬ সালে সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ

মেলবোর্ন, ২১ এপ্রিল-  নগরায়ন, উন্নয়ন এবং বৈশ্বিক শহর রূপান্তর নিয়ে কাজ করা গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে ২০২৬ সালের আরবান স্টাডিজ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ফেলোশিপ।…

কঠোর নিরাপত্তা বিধিতে শ্রেণিকক্ষে ফিরল ইউএইর শিক্ষার্থীরা

মেলবোর্ন, ২১ এপ্রিল- আঞ্চলিক উত্তেজনার কারণে কয়েক সপ্তাহ দূরশিক্ষণের পর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবারও শ্রেণিকক্ষে ফিরেছে লাখো শিক্ষার্থী। সোমবার, ২০ এপ্রিল থেকে দেশজুড়ে স্কুল,…

যুদ্ধ ও ইন্টারনেট বন্ধে ইরানে জীবিকার ধস, সবচেয়ে বেশি বিপদে প্রান্তিক মানুষ

মেলবোর্ন, ২১ এপ্রিল- ইরানে চলমান সংঘাত ও ইন্টারনেট সীমাবদ্ধতার প্রভাব দিন দিন গভীর হচ্ছে, যার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশের ঝুঁকিপূর্ণ ও নিম্নআয়ের মানুষের জীবিকায়।…

যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, তবু ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ এপ্রিল- ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, তবে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফার্গাস গ্রেগ, হানান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au