বাংলাদেশ

মাঠ থেকে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য প্রত্যাহার শুরু

  • 10:04 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। ফাইল ছবি

মেলবোর্ন, ৫ নভেম্বর- দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সেনাবাহিনীর সদর দপ্তর প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল মাঠ থেকে জনবল প্রত্যাহারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫০ শতাংশ সেনা সদস্য তুলে নেওয়ার নির্দেশ সশস্ত্র বাহিনী বিভাগকে দিয়েছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রত্যাহার মূলত চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং সেনাবাহিনীর বিশ্রামের জন্য নেওয়া হচ্ছে। তিনি বলেন, “বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পুলিশের পক্ষে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মাঠের অবস্থা যাচাইয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সেনাবাহিনী আবার মাঠে মোতায়েন থাকবে।”

সেনাসদরের চিঠিতে বলা হয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর ৫০ শতাংশ জনবল প্রত্যাহার কার্যক্রম অবিলম্বে সম্পাদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রত্যাহারকালে সব এলাকায় সমানভাবে জনবল সরানো হবে না; গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা, স্থাপনা ও স্থানগুলোতে অগ্রাধিকার দেয়া হবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রত্যাহার পরিকল্পনা গ্রহণ করা যাবে যাতে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে স্বাভাবিক হয়েছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশে স্থিতিশীলতা, নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au