বাংলাদেশ

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখা হলো মুক্তিযোদ্ধাকে

  • 10:30 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে গাছে বেঁধে গলায় জুতার মালা ঝুলিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হলেন আব্দুল করিম মিলিটারি। ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি বলেন, এক কিশোরীর বাবা থানায় মামলা করেছেন, যেখানে মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে আসামি করা হয়েছে। তবে জুতার মালা পরানোর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর কিশোরী মেয়েকে একা পেয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিম শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তবে স্থানীয়ভাবে অনুসন্ধান করে জানা গেছে, ওই মুক্তিযোদ্ধার সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

আব্দুল করিমের ছেলে দিদার আলম জানান, “প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আগেও দা নিয়ে আমার বাবার ওপর হামলা চালায়।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই চিহ্নিত সন্ত্রাসীরা তাকে আটকায়, মারধর করে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে লাঞ্ছিত করে। পরে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে ও হুমকি দেয় যে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।”

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au