বাংলাদেশ

বিএনপি নেতার দাবি: ‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই’

  • 1:11 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
শেখ হাসিনা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর রাষ্ট্রপতি নিজেই দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু বাস্তবে তিনি পালিয়ে গেছেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন।’

তিনি আরও জানান, পরবর্তীতে সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্রের বিষয়ে জানতে চান। তখন রাষ্ট্রপতি তাকে বলেন, ‘আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পর অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘তখন আমরা বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার গঠিত হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করলে হবে না। রাষ্ট্রপতি চলে গেলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যা অস্থিরতা বাড়াতে পারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এরপর দেখি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামানো যেতে পারে, কিন্তু তিনি যতক্ষণ পদে আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসসহ সব সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির ছবি থাকা বাধ্যতামূলক।’

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au