বিশ্ব

সরকারি অচলাবস্থাই নির্বাচনী পরাজয়ের কারণ: ট্রাম্প

  • 7:09 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থাকেই সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলাফলের জন্য দায়ী করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের এক বছর পার হওয়ার প্রেক্ষাপটে এই অচলাবস্থা এখন ৩৬তম দিনে পা দিয়েছে।

বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে নাশতার সময় ট্রাম্প বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা দেশজুড়ে ফেডারেল কর্মচারী ও গুরুত্বপূর্ণ সেবাখাতকে বিপর্যস্ত করে তুলেছে।

এর আগের রাতে দেশজুড়ে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা পরাজিত হন, যদিও এসব ফল ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যে কোনো প্রভাব ফেলবে না।

ট্রাম্পের নিজ রাজ্য নিউইয়র্ক সিটিতে বামপন্থী সংস্কারপন্থী প্রার্থী জোহরান মামদানি, যিনি নিয়মিতভাবে ট্রাম্পের সমালোচনার লক্ষ্য হন, সেখানকার মেয়র নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। একই সঙ্গে নিউ জার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরাই গভর্নর নির্বাচনে জয় পান। প্রত্যাশার চেয়ে ভালো ফল করেন ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শেরিল ও অ্যাবিগেইল স্প্যানবার্গার, যারা স্বাচ্ছন্দ্যে জিতেছেন।

বুধবার সিনেটরদের উদ্দেশে ট্রাম্প বলেন, “গত রাতের ফলাফল কী ইঙ্গিত দেয় এবং এ নিয়ে আমাদের কী করা উচিত, সে বিষয়ে আমি কথা বলতে চাই।” তিনি আরও বলেন, “যদি জরিপের দিকে তাকান, তাহলে দেখবেন অচলাবস্থাটা রিপাবলিকানদের জন্য বড় নেতিবাচক প্রভাব ফেলেছে।”

ট্রাম্প রসিকতার সুরে বলেন, তাঁর দলের খারাপ পারফরম্যান্সের একটি কারণ হয়তো এই যে, “আমি ব্যালটে ছিলাম না।”

এই অবস্থায় ট্রাম্পের জন্য আরেকটি ধাক্কা এসেছে ক্যালিফোর্নিয়ার বিশেষ নির্বাচনের ফলাফল থেকে। সেখানে নতুনভাবে আঁকা নির্বাচনী মানচিত্র ডেমোক্র্যাটদের আরও সুবিধা এনে দিয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম, যিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িত, বলেছেন এই নতুন “সুন্দর মানচিত্রগুলো” রিপাবলিকানদের একই ধরনের পদক্ষেপের মোকাবিলায় প্রয়োজনীয়।

এদিকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রিপাবলিকানদের এই ফলাফলে “অতিরিক্ত প্রতিক্রিয়া জানানো বোকামি হবে।”

বুধবার ট্রাম্পের মন্তব্যের সময় সরকারি অচলাবস্থা নতুন রেকর্ড স্পর্শ করে—এটি ২০১৯ সালে তাঁর প্রথম মেয়াদে হওয়া ৩৫ দিনের আগের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

ট্রাম্প বারবার অচলাবস্থার দায় বিরোধী ডেমোক্র্যাটদের ওপর চাপিয়ে দিচ্ছেন। তাঁর দাবি, তাঁদের অনড় অবস্থানের কারণেই ফেডারেল কর্মীদের অনেকেই কয়েক সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না, আর গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকানই এই অচলাবস্থার জন্য রিপাবলিকান রাজনীতিক ও ট্রাম্প প্রশাসনকেই দায়ী করছেন।

সরকার পুনরায় চালু করতে সেনেটে রিপাবলিকানদের বিল পাস করাতে কয়েকজন ডেমোক্র্যাটের সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত রাজি হননি। এর ফলে সিনেটে “ফিলিবাস্টার” নামের দীর্ঘ আলোচনার চক্রে সব প্রচেষ্টা আটকে আছে।

ট্রাম্প তাঁর দলকে “নিউক্লিয়ার অপশন” ব্যবহার করে ফিলিবাস্টার আইন বাতিলের আহ্বান জানিয়েছেন, যদিও অনেক রিপাবলিকান আশঙ্কা করছেন এতে ভবিষ্যতে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে অবারিত সংস্কার কার্যক্রম চালু করবে।

ডেমোক্র্যাটরা পাল্টা বলছে, আলোচনায় বসার আগে সরকারকে স্বাস্থ্যসেবা ভর্তুকি পুনর্বহাল করতে হবে। গত সপ্তাহান্তে এই ভর্তুকি শেষ হয়ে গেছে, ফলে ওবামা কেয়ারের আওতায় যারা স্বাস্থ্যবিমা কেনেন, তাঁদের এখন বেশি প্রিমিয়াম গুনতে হচ্ছে।

অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়েছে। ফেডারেল ডাক বিভাগ ও আকাশপথ নিয়ন্ত্রণ বিভাগ বন্ধ বা বিনা বেতনে চলছে। জাতীয় উদ্যানগুলোর রক্ষণাবেক্ষণ বন্ধ, জাদুঘরগুলো বন্ধ রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, তারা আর্থিক সংকটে পড়ায় “সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম” (SNAP)-এর অধীনে ৪ কোটি ২০ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au