সর্বশেষ

গাড়ি ছিনতাইকারীকে ধরতে এক বাবার আধা ঘণ্টার দুঃসাহসিক অভিযান

  • 7:47 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:২২৩ বার
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক সাহসী বাবা শুধুমাত্র স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস আন্ডারওয়্যার পরে এক অভিযুক্ত গাড়িচোরকে ধরে ফেলেছেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৬ নভেম্বর- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক সাহসী বাবা শুধুমাত্র স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস আন্ডারওয়্যার পরে এক অভিযুক্ত গাড়িচোরকে ধরে ফেলেছেন।

ট্রেডসম্যান ডিন বাথার্স্ট ও তাঁর দুই ছেলে মিলে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আধা ঘণ্টা ধরে আটক করে রাখেন, যদিও তারা জানতেন না যে কয়েক ঘণ্টা আগেই ওই ব্যক্তি এক নারীকে বন্দুক দেখিয়ে গাড়ি ছিনতাই ও যৌন হয়রানি করেছিলেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টার কিছু পর, পার্থ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে বিনডুন এলাকায়। ডিন দেখেন, এক অচেনা লোক তাঁর গাড়ির ভেতরে বসে আছে। তখন তিনি শুধু আন্ডারওয়্যার পরেই ঝাঁপিয়ে পড়েন।

ডিন বলেন, “মোটামুটি ১০ মিনিট মাটিতে লড়াই চলেছে। ওকে এমন অবস্থায় আনতে চেয়েছিলাম যাতে সে আমাদের আঘাত করতে না পারে, নিজেও আঘাত না পায় বা পালিয়ে যেতে না পারে।”

তাঁর দুই ছেলে দ্রুত ছুটে আসে সাহায্য করতে।
গ্রেসন বাথার্স্ট বলেন, “দেখলাম কুকুরগুলো চিৎকার করছে, তারপর দেখি বাবা আর ভাই লড়াই করছে। ভাবলাম, কী হচ্ছে এটা? এরপর দেখি এক লোক মাটিতে পড়ে আছে, তাই স্বাভাবিকভাবেই দৌড়ে গিয়ে সাহায্য করি।”

ঘটনার আগে ডিনের ১০ বছর বয়সী মেয়ে দেখে যে লোকটি গাড়ির স্টিয়ারিংয়ের নিচ থেকে তার খুলে ফেলছে।
ডিন বলেন, “তখন হয় পালাবে না হয় লড়বে—আমার ভেতরে লড়াই করার প্রবল ইচ্ছে জেগে ওঠে। ভাবলাম, আমার গাড়ি কেউ নিতে পারবে না।”

পুলিশ আসা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা তারা লোকটিকে চেপে ধরে রাখেন। ডিন এটিকে বলেন “সহনশক্তির পরীক্ষা।”
ব্রুকলিন বাথার্স্ট বলেন, “আমার ওজন ১২০ কেজি, তাই যখন আমি ওর পা আর পিঠের নিচে শুয়ে ছিলাম, ও নড়তে পারেনি।”

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অপরাধযাত্রা শুরু হয় মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে। পার্থের দক্ষিণ-পূর্বের গোসনেলস এলাকায় এক নারী গাড়ি বের করছিলেন, তখন ওই ব্যক্তি জোর করে গাড়িতে ঢুকে তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে যৌন হয়রানি করেন এবং গাড়ি ছিনিয়ে নেন।

এরপর তিনি গাড়ি চালিয়ে এক ঘণ্টা দূরের বিনডুনে যান, সেখানে গাড়িটি ফেলে রেখে একটি বাড়িতে ঢুকে আরেকটি গাড়ি চুরি করেন।

গ্রেপ্তারের পর ৩১ বছর বয়সী ব্র্যাবহাম এলাকার ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ ডাকাতি, অবৈধ আটক, যৌন নিপীড়ন ও দুটি গাড়ি চুরির অভিযোগ আনা হয়েছে। বিকেলে আর্মাডেল ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

ঘটনাটি নিয়ে ডিন রসিকভাবে বলেন, “এখন থেকে হয়তো ঘুমাতে যাওয়ার সময় একটু ভালোভাবে পোশাক পরব, স্পঞ্জবব আন্ডারওয়্যার পরে নয়। ভালো হয়েছে যে সুপারম্যান আন্ডারওয়্যারটা পরিনি, তাহলে হয়তো ঘটনা অন্যরকম হতে পারত। এখন মনে হচ্ছে, আমার মিম বানানো নিশ্চিত।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au