বিশ্ব

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ যে নয়টি সামাজিক মাধ্যম নিষিদ্ধ

  • 9:43 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:২৪৮ বার
১০ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে বিশ্বের প্রথম শিশু বয়সভিত্তিক সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা; আইন ভাঙলে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা।

মেলবোর্ন, ৬ নভেম্বর: অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করছে। eSafety Commission-এর নতুন আইনের অধীনে, ১০ ডিসেম্বর ২০২৫ থেকে নয়টি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষিদ্ধ ঘোষিত প্ল্যাটফর্মগুলোর তালিকা:

  • ফেসবুক
  • ইনস্টাগ্রাম
  • টিকটক
  • স্ন্যাপচ্যাট
  • এক্স (পূর্বে টুইটার)
  • রেডিট
  • কিক
  • ইউটিউব
  • বিআরইএল (BeReal)
এসব প্ল্যাটফর্মকে “বয়স-সীমাবদ্ধ প্ল্যাটফর্ম” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যে কোনও প্ল্যাটফর্ম যদি ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের নিবন্ধন বন্ধে যুক্তিসঙ্গত পদক্ষেপ না নেয়, তবে তাদের সর্বোচ্চ A$49.5 মিলিয়ন জরিমানা গুনতে হবে।

তবে এই তালিকা স্থায়ী নয়। eSafety Commissioner জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, “এই তালিকা পরিবর্তনশীল; নতুন প্ল্যাটফর্ম যুক্ত হতে পারে আবার কেউ বাদও পড়তে পারে।”

তিনি আরও সতর্ক করেন, “কোনও প্ল্যাটফর্ম তালিকার বাইরে থাকলেই তা নিরাপদ নয়- অভিভাবকদের সন্তানের অনলাইন কার্যক্রমে সচেতন থাকা জরুরি।”

বর্তমানে যেসব প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞা থেকে বাদ রয়েছে, সেগুলো হলো Messenger, WhatsApp, YouTube Kids, Discord, GitHub, LEGO Play, Roblox, Steam Chat এবং Google Classroom। 

এগুলোকে “শিক্ষা, যোগাযোগ ও পেশাগত পরিষেবা” শ্রেণিতে ফেলা হয়েছে।

এই নতুন আইনটির লক্ষ্য শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল নিরাপত্তা রক্ষা করা এবং সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখা।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au