বাংলাদেশ

আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিতে, গুলিতে নিহত সাবেক গ্যাং লিডার সরোয়ার বাবলা

  • 6:18 pm - November 06, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
নিহত সরোয়ার হোসেন বাবলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর- চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে নিহত সরোয়ার হোসেন বাবলা ছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিলেন। একসময় আলোচিত ‘এইট মার্ডার’-এর আসামি সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবেই তার অপরাধজীবনের শুরু। পরে গুরু সাজ্জাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলাদা দল গঠন করেন তিনি, যা থেকেই শুরু হয় দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী বিরোধ।

বড় সাজ্জাদের নির্দেশে বাবলার ওপর একাধিকবার হামলা হয়, কিন্তু তিনি প্রতিবারই বেঁচে যান। শেষ পর্যন্ত বুধবার (৫ নভেম্বর) বিকেলে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় গিয়ে পিঠে পিস্তল ঠেকিয়ে গুলিবর্ষণে নিহত হন বাবলা।

পুলিশ জানায়, বাবলা একসময় সাজ্জাদ হোসেনের হাত ধরে অপরাধজগতে প্রবেশ করেন। তার সহযোগী নুরুন্নবী ম্যাক্সনসহ তারা চট্টগ্রামে আধিপত্য বিস্তার করতেন। ২০১১ সালে ম্যাক্সন গ্রেপ্তার হওয়ার পর তার স্বীকারোক্তিতে পুলিশ বায়েজিদ এলাকা থেকে বাবলাকেও আটক করে। তখন তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়।

২০১৭ সালে জামিনে মুক্ত হয়ে বাবলা ও ম্যাক্সন কাতারে পালিয়ে যান। সেখান থেকেও তারা চাঁদাবাজি চালাতেন বলে অভিযোগ ছিল। কাতারে মারামারির ঘটনায় সাজা খাটার পর ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বাবলাকে দেশে ফেরত পাঠায় কাতার পুলিশ। ঢাকায় নামার পরই তাকে গ্রেপ্তার করা হয়, এবং পরদিন তার বাসা থেকে একে-২২ রাইফেল ও গুলি উদ্ধার করে পুলিশ। প্রায় চার বছর কারাভোগের পর মুক্ত হয়ে আবারও আলোচনায় ফেরেন তিনি।

কারাগারে থাকাকালীন সময়েই তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিএনপি নেতা আসলাম চৌধুরীর। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের ঘনিষ্ঠ হন। মুক্তির পর রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন বাবলা। মাত্র এক মাস আগে বিয়ে করেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ কয়েকজন নেতা।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টার্গেট ছিলেন সরোয়ার বাবলা, বিএনপি প্রার্থী নয়। বাইরে থেকে আসা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।” তিনি এটিকে নির্বাচনের আগে “অশুভ সূচনা” হিসেবে উল্লেখ করেন এবং প্রচারণার আগে পুলিশকে জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এটা দুই সন্ত্রাসী গ্রুপের পুরনো বিরোধের ফল।”

এই শাখার আরও খবর

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au