সর্বশেষ

একীভূত ব্যাংকে শেয়ারহোল্ডারদের শেয়ার মিলবে না: বাংলাদেশ ব্যাংক

  • 6:34 pm - November 06, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর- শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করেছে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)।

ডিএসই ও সিএসই আজ পৃথকভাবে জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

দুই এক্সচেঞ্জের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স, ২০২৫’-এর ১৫ ধারার আওতায় ব্যাংকগুলোকে ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে ‘অকার্যকর’ বা নন-ভায়াবল ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা নতুন একীভূত ব্যাংকের কোনো শেয়ার পাবেন না, কারণ তাদের বিদ্যমান শেয়ারের বিপরীতে সম্পদের মূল্য ইতিমধ্যেই ঋণাত্মক হয়ে গেছে।

তার ভাষায়, “প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হলেও নিট সম্পদ মূল্য ঋণাত্মক ৩ টাকা ৫০ পয়সা থেকে ঋণাত্মক ৪ টাকা ২০ পয়সায় নেমে গেছে। ফলে তাদের শেয়ারের কোনো আর্থিক ভিত্তি আর নেই।”

গভর্নর আরও বলেন, “কেন্দ্রীয় ব্যাংক এই শেয়ারহোল্ডারদের বিবেচনায় নিচ্ছে না, কারণ তাদের দায় কার্যত শূন্য। একীভূত ব্যাংকের অংশীদারিত্ব থেকে তারা কিছুই পাবেন না।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ঘোষণার আগের দিনও ডিএসই ও সিএসইতে এই পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন চলছিল।

সুত্রঃ ডেইলি স্টার

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

দীর্ঘ লোডশেডিংয়ে অন্ধকারে বাংলাদেশ, ভুতুড়ে বিদ্যুত বিলে অতিষ্ঠ গ্রাহক

মেলবোর্ন, ৫ আগষ্ট- দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যরাতের পরও দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au