লিড নিউজ

অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা: দেশের অভ্যন্তরে হত্যাচেষ্টার আশঙ্কা, অন্তত তিন দেশ প্রস্তুত

  • 7:39 pm - November 06, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
অস্ট্রেলিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা এএসআইও এর মহাপরিচালক মাইক বার্গেস। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ৬ নভেম্বর- অস্ট্রেলিয়ার অভ্যন্তরে অন্তত তিনটি বিদেশি সরকার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের হত্যার ষড়যন্ত্র করতে পারে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা এএসআইও (Australian Security Intelligence Organisation)–এর মহাপরিচালক মাইক বার্গেস। তিনি বলেছেন, এসব দেশ শুধু সক্ষমই নয়, প্রয়োজনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রাণঘাতী হামলাও চালাতে পারে।

২০২৫ সালের লোউই লেকচারে দেওয়া ভাষণে বার্গেস বলেন, বিদেশি সরকারগুলো এখন শুধু গুপ্তচরবৃত্তি নয়, বরং অস্ট্রেলিয়ার সামাজিক ঐক্য, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা-সম্পর্কিত গোপন তথ্যের ওপর সরাসরি আঘাত হানার চেষ্টা করছে। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রুশ ট্রল, নব্য নাৎসি, ইসলামি চরমপন্থী, ইসরায়েলবিরোধী উগ্রপন্থী এবং বিদেশি রাষ্ট্রসমর্থিত নাশকতার মতো হুমকির মুখে পড়েছে।

বার্গেস বলেন, কিছু স্বৈরশাসক সরকার “শত্রু দেশগুলোর ভেতরে বিভাজন সৃষ্টির” চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি ইরানের সেই ষড়যন্ত্রের কথা তুলে ধরেন, যেখানে স্থানীয় অপরাধীদের ভাড়া করে ইরানি কর্তৃপক্ষ ইহুদি মালিকানাধীন ব্যবসা ও উপাসনালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল।

“আমরা বিশ্বাস করি, অন্তত তিনটি দেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রাণঘাতী টার্গেটিংয়ে সক্ষম ও আগ্রহী,” বলেন বার্গেস। “তারা তাদের সংশ্লিষ্টতা আড়াল করতে ভাড়াটে অপরাধীদের ব্যবহার করতে পারে, যেমন ইরান করেছিল।”

যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম বলেননি, সাংবাদিকদের এক প্রশ্নে ইঙ্গিত দেন, “আপনারা কীভাবে জানেন আমি আজ চীনের কথা বলিনি?” তিনি আরও বলেন, “আমরা সবাই একে অপরের ওপর নজরদারি করি, কিন্তু আমরা ব্যাপক বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করি না, রাজনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করি না, কিংবা প্রাণঘাতী অভিযান চালাই না।”

বিদেশি গুপ্তচরবৃত্তির নতুন ধারা

বার্গেস জানান, এএসআইও সম্প্রতি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সেই পরিকল্পনা ভণ্ডুল করেছে, যেখানে অস্ট্রেলীয় নাগরিকদের মাধ্যমে দেশের অর্থনীতি, গুরুত্বপূর্ণ খনিজ এবং ৩৬৮ বিলিয়ন ডলারের AUKUS সাবমেরিন প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল।

তিনি বলেন, “বিদেশি গোয়েন্দারা এক অস্ট্রেলীয়কে তৃতীয় দেশে ডেকে নিয়ে গিয়ে তাদের গুপ্তচরবৃত্তির চাহিদার তালিকা দিতে চেয়েছিল। তারা জানত না যে, পুরো প্রক্রিয়াটি আমরা নজরদারিতে রেখেছিলাম।”

সামাজিক বিভাজন ও প্রযুক্তিগত হুমকি

বার্গেস সতর্ক করেছেন, সামাজিক ঐক্য এখন “অভূতপূর্বভাবে ভাঙনের মুখে।” ভুয়া তথ্য, ষড়যন্ত্র তত্ত্ব ও বিদেশি প্রভাব সমাজে বিভাজন বাড়াচ্ছে। তিনি বলেন, “ইন্টারনেট হচ্ছে অসন্তোষ ও ষড়যন্ত্রের সবচেয়ে বড় উত্স। সামাজিক যোগাযোগমাধ্যম সেই অসন্তোষকে ত্বরান্বিত করছে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা সেটিকে আরও তীব্র করছে।”

তিনি জানান, এএসআইও তিনটি গোষ্ঠীকে সমাজের বিভাজনের জন্য দায়ী করছে অভিযোগপ্রবণ ব্যক্তিরা, সুযোগসন্ধানী চরমপন্থী সংগঠন এবং ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিদেশি রাষ্ট্র। বার্গেস বিশেষভাবে “হিজবুত তাহরির” ও ডানপন্থী “ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্ক”-এর নাম উল্লেখ করে বলেন, তারা আইনগত সীমারেখা ঠেলে দিয়ে জনমনে বিভাজন ছড়াচ্ছে।

“হত্যাচেষ্টা প্রতিরোধে আমরা প্রস্তুত”

সবশেষে বার্গেস বলেন, “আমি বলেছি হত্যাচেষ্টার সম্ভাবনা রয়েছে, তা সফল হয়নি। এএসআইও এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ২৪ ঘণ্টা কাজ করছে অস্ট্রেলিয়াকে সুরক্ষিত রাখতে।”

তিনি আহ্বান জানান, অস্ট্রেলীয় নাগরিকদের যেন বিভাজন নয়, ঐক্যের পথে হাঁটেন।
“আমাদের প্রত্যেকের কথা, কাজ ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”

গোয়েন্দা প্রধানের ভাষায়, “হুমকি গুরুতর হলেও তা অজেয় নয়। আমাদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।”

সুত্রঃ এবিসি নিউজ ও স্কাই নিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au