বাংলাদেশ

অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী

  • 2:34 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ইসি ভবনের সামনে গিয়ে অনশনরত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সংহতি জানান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় নতুন রাজনৈতিক দল আমজনতা দল-এর সদস্যসচিব মো. তারেক রহমান টানা অনশনে রয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তিনি আমরণ অনশন শুরু করেন। তারেক রহমান জানিয়েছেন, দলটির নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন তিনি অব্যাহত রাখবেন।

আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ইসি ভবনের সামনে গিয়ে অনশনরত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সংহতি জানান। বিএনপির পক্ষ থেকে তিনি আমজনতা দলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া গণতান্ত্রিক অধিকার, যা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. তারেক রহমান। তিনি বলেন, “রিজভী ভাই আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটি শুধু আমজনতা দলের নয়, জনগণের সংগ্রামের প্রতি সমর্থন।”

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় রুহুল কবীর রিজভী অনশনস্থলে এসে তারেক রহমানের সঙ্গে কথা বলছেন এবং তাকে পানি না খাওয়ার বিষয়ে সাবধান করছেন। ভিডিওটিতে রিজভী বলেন, “এই অনশন সরকার ও কমিশনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।”

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি নিবন্ধনের জন্য ৯৫টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১২টি দলকে প্রাথমিকভাবে বিবেচনা করা হলেও আমজনতা দলকে সেই তালিকায় রাখা হয়নি। এই সিদ্ধান্তের প্রতিবাদেই অনশন শুরু করেন মো. তারেক রহমান।

ইসি ভবনের সামনে এখন প্রতিদিনই তারেক রহমানের অনশনস্থলে সহকর্মী ও সমর্থকরা আসছেন। অনশনস্থলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au