সর্বশেষ

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার বিষয়ে সেনাবাহিনীর সতর্কতা

  • 10:05 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা ৩২ মিনিটে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, “ইদানীং দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।”

পোস্টটিতে মিথ্যা ও বিভ্রান্তিকর কিছু ছবি কার্ড সংযুক্ত করে দেখানো হয় যে, এসব ভুয়া প্রচারণা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

বাহিনী আরও জানায়, এর আগেও গত ১৯ জুন একই ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেনাবাহিনী আবারও সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au