বিশ্ব

যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়

  • 4:22 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার
যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি বিমান চলাচলে পড়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি বিমান চলাচলে পড়েছে। শুক্রবার একদিনেই দেশজুড়ে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অচলাবস্থার কারণে বিমান চলাচল কমানোর নতুন নির্দেশনা কার্যকর হওয়ার দিনই এ বিপর্যয় ঘটে।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে শুক্রবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমাতে, যারা সরকারের তহবিল সংকটের কারণে বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, ‘অত্যাবশ্যক কর্মীরা’ গত মাস থেকে বেতন না পেয়ে অনেকেই অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকছেন বা বিকল্প জীবিকার সন্ধান নিচ্ছেন। কর্মীসংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি নির্দেশনায় ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমিয়েছে। আগামী সপ্তাহের শেষে এই হার ১০ শতাংশে উন্নীত করা হবে।

নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এফএএ জানিয়েছে, বিমান নিয়ন্ত্রণকর্মীরা টানা কাজের চাপে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au