বিশ্ব

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • 4:48 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ নভেম্বর- গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ইস্তানবুল প্রসিকিউটর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরসহ আরও অনেকে।

ইস্তানবুল প্রসিকিউটর অফিস জানায়, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে যুদ্ধ শুরু করেছে, সেখানে তারা “পদ্ধতিগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ” চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, “২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ জন নিহত হন; ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে; গাজাকে অবরুদ্ধ করে মানবিক সাহায্য থেকে বঞ্চিত রাখে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তুরস্ক নির্মিত “তুর্কি-ফিলিস্তিনি বন্ধুত্ব হাসপাতাল” ইসরায়েল গত মার্চে বোমা হামলায় ধ্বংস করে দেয়।

তুরস্কের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “ইসরায়েল তুরস্কের একনায়ক এরদোয়ানের এই সর্বশেষ প্রচারণামূলক নাটকীয় পদক্ষেপকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।”

অন্যদিকে, ফিলিস্তিনি সংগঠন হামাস তুরস্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, “এটি তুর্কি জনগণ ও তাদের নেতৃত্বের ন্যায়বিচার, মানবতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।”

তুরস্কের এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে, যখন প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

এর আগে তুরস্ক দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায়ও যোগ দেয়, যেখানে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) অভিযুক্ত করা হয়।

ইসরায়েলের গাজা আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au