বাংলাদেশ

যমুনার আশপাশে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ২৫

  • 4:38 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবিঃ ডিএমপি

মেলবোর্ন, ১০ নভেম্বর- আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ডিএমপির নিজস্ব ওয়েবপোর্টাল ‘ডিএমপি নিউজ’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীতে ঝটিকা মিছিল, গ্যাস বেলুন উড়ানো এবং বিভিন্নভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। তারা ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ’-এর স্লোগান প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

ডিবির নয়টি বিভাগ এই অভিযানে অংশ নেয়। মিরপুর বিভাগ তিনজন, রমনা তিনজন, মতিঝিল চারজন, ওয়ারী পাঁচজন, তেজগাঁও দুইজন, উত্তরা দুইজন, লালবাগ তিনজন, গুলশান একজন এবং সাইবার সিকিউরিটি বিভাগ দুইজনকে গ্রেপ্তার করে।

ডিএমপি নিউজ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ভাষানটেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম, এবং রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, নোয়াখালী, হবিগঞ্জ ও বরগুনা জেলার কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক নেতা-কর্মীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সুত্রঃ ডিএমপি নিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au