বিশ্ব

দিল্লির বিস্ফোরণে নিহত বেড়ে ৯: নির্বাচনী রাজ্য বিহারে রেড অ্যালার্ট

  • 6:42 am - November 11, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর রাজ্যজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ নভেম্বর- দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হওয়ার পর নির্বাচনী রাজ্য বিহারে জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। নভেম্বরের ১১ তারিখে অনুষ্ঠিতব্য শেষ দফার বিধানসভা নির্বাচনের আগে পুরো রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিহারের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) বিনয় কুমার জানান, “লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর রাজ্যজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সব জেলা পুলিশ ইউনিট ও বিশেষ শাখাগুলোকে কড়া নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রম ঘটার আগেই তা প্রতিহত করা যায়।”

লালকেল্লা বিস্ফোরণ: কী ঘটেছিল?
সোমবার সন্ধ্যায় লালকেল্লার গেট নম্বর ১–এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণে আটজন নিহত ও বিশজন আহত হন। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে, যখন লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ধীরে চলা একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেন, “বিস্ফোরণটি একটি ধীরগতির গাড়িতে ঘটে, যা লালকেল্লার ট্রাফিক সিগন্যালে থেমেছিল। গাড়িটিতে লোক ছিল এবং বিস্ফোরণে আশেপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সব দিক থেকেই তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “ঘটনার ১০ মিনিটের মধ্যেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল ব্রাঞ্চের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এনএসজি ও এনআইএর দল এফএসএল-এর সঙ্গে যৌথভাবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।”

অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘটনাবলি সম্পর্কে অবহিত করেছেন। তিনি দিল্লি পুলিশ কমিশনার, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং গোয়েন্দা দফতর (আইবি) থেকে নিয়মিত আপডেট পাচ্ছেন।

বিস্ফোরণের পর মুম্বাই, কলকাতা, জয়পুর, হরিয়ানা, পাঞ্জাব, হায়দরাবাদ, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিহার নির্বাচন: কাল ভোট ১২২ আসনে
ঘটনাটি ঘটেছে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক একদিন আগে। এই পর্যায়ে ১২২টি আসনে ভোট হবে। এর আগে ৬ নভেম্বরের প্রথম দফার ভোটে ৬৪.৭ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড হয়, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ।

বিরোধী নেতা তেজস্বী যাদব এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। রাজধানীতে এমন বিস্ফোরণ উদ্বেগজনক ও বেদনাদায়ক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জাতীয় নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় সরকারের পাশে ছিলাম, থাকবও। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।”

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au