বাংলাদেশ

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ: ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেলেন বাসচালক

  • 5:41 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার
সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ নভেম্বর- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি ওই উপজেলার ভালুকজান গ্রামে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। রাতে যাত্রাবিরতির কারণে চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার শিশু ছেলে বাসের ভেতরেই অবস্থান করছিলেন।

তিনি বলেন, “গভীর রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত চালক জুলহাস বের হওয়ার সুযোগ পাননি। আগুনের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই পুড়ে মারা যান।”

ওসি আরও জানান, বাসের ভেতরে থাকা নারী যাত্রী ও তার শিশু জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে তারা প্রাণে বেঁচে যান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ওসি রোকুনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au