সর্বশেষ

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি  

  • 11:19 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিশোধের আশ্বাস পাওয়ার পর কোম্পানিটি সরবরাহ বন্ধ না করে অব্যাহত রেখেছে। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ১১ নভেম্বর- বকেয়া পাওনা পরিশোধ না করায় আজ মঙ্গলবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিশোধের আশ্বাস পাওয়ার পর কোম্পানিটি সরবরাহ বন্ধ না করে অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। সরকারের পক্ষ থেকে চলতি মাসেই ১০০ মিলিয়ন ডলার পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এই অর্থ কয়েক ধাপে প্রদান করা হবে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, “আদানি ৪৯৬ মিলিয়ন ডলারের বিল দাবি করেছে। এর মধ্যে আংশিক পরিশোধ করা হবে। বিষয়টি নিয়ে চিঠি চালাচালি চলছে। আজকের মধ্যেই বিলের একটি অংশ পরিশোধ হতে পারে।”

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আদানির সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তাদের দুর্নীতির বিষয়ে হাইকোর্টে একটি রিট আছে। আমরা আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। তাতে তিনি জানান, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও বিপিডিবি এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পরিশোধ করেনি।

আদানি পাওয়ার বাংলাদেশের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোদ্দা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করে। বকেয়া নিয়ে টানাপোড়েনের মধ্যেও এই সরবরাহ অব্যাহত রাখায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au