বাংলাদেশ

বাংলাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার

  • 6:11 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার আশঙ্কা বিবেচনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে জানান, দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরের ভেতর ও বাইরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালু রাখতে হবে। পাশাপাশি ভেহিকেল ও ফুট প্যাট্রোল বাড়ানো, মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

বেবিচকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল মোতায়েন করতে হবে এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করতে হবে। কেপিআই (Key Point Installation) নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে অনুসরণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রী ছাড়া অন্য কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে না দেওয়া, এবং সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে যাত্রী, যানবাহন ও কার্গোর ওপর তল্লাশি কার্যক্রম জোরদার করার কথাও বলা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকায় ঘন ঘন টহল, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিং এবং ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরের অভ্যন্তরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস ও বৈদ্যুতিক লাইনসহ সব স্থাপনার নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সব সময় সচল রাখতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখার ওপরও গুরুত্ব দিয়েছে বেবিচক।

বিমানবন্দরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। বিভিন্ন বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে তল্লাশি বাড়ানো হয়েছে। যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে নিরাপত্তা তল্লাশিতে সহায়তা করতে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে।

দেশজুড়ে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক। সংস্থাটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হবে না।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au