বিশ্ব

হাসপাতালে প্রবেশে বোরকা পরা বাধ্যতামূলক ঘোষণা আফগানিস্তানে

  • 4:04 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- আফগানিস্তানে নারীদের জন্য নতুন করে আরেকটি কঠোর নির্দেশনা জারি করেছে তালেবান প্রশাসন। এবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রবেশ করতে হলে নারীদের অবশ্যই বোরকা পরে আসতে হবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তালেবান সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্প্রতি এক গোপন নির্দেশনায় হাসপাতাল প্রশাসনগুলোকে জানিয়েছে যে, কোনো নারী বোরকা ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবে না,চিকিৎসা নিতে হোক বা কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হোক। নির্দেশনাটি দেশজুড়ে সরকারি ও বেসরকারি সব হাসপাতালের জন্য প্রযোজ্য করা হয়েছে।

একজন স্বাস্থ্যকর্মী আল জাজিরাকে জানান, “নতুন নিয়মের ফলে অনেক নারী রোগী চিকিৎসা নিতে এসে বিব্রত হচ্ছেন। কেউ কেউ জরুরি অবস্থায়ও ফিরিয়ে দেওয়া হচ্ছে।” তিনি বলেন, আগে শুধু মাথায় ওড়না পরলেই চলত, এখন পুরো শরীর ঢেকে বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, তালেবান প্রশাসনের এই সিদ্ধান্ত নারীদের প্রতি বৈষম্যমূলক এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ওপর সরাসরি আঘাত। তারা আশঙ্কা করছে, এতে অনেক নারী চিকিৎসা থেকে বঞ্চিত হবে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে চিকিৎসা ব্যবস্থা আগেই দুর্বল।

তালেবান সরকার অবশ্য দাবি করছে, এই পদক্ষেপ “ইসলামী শালীনতা বজায় রাখার” অংশ। তারা বলেছে, নারীদের মর্যাদা রক্ষায় এটি প্রয়োজনীয় ব্যবস্থা। তবে আন্তর্জাতিক মহল এই নির্দেশনাকে নারী অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে।

 ২০২১ সালে ক্ষমতা পুনর্দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, ভ্রমণ এবং জনসমক্ষে উপস্থিতির ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা জারি করে আসছে। নতুন এই হাসপাতাল নির্দেশনা সেই সীমাবদ্ধতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au