অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ায় নতুন আইন: ১৪ বছরের কিশোরদেরও প্রাপ্তবয়স্কদের মতো শাস্তি

  • 7:32 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার
ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান আজ এক ঘোষণায় এই কঠোর আইন সংস্কারের উদ্যোগ প্রকাশ করেছেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ নভেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১৪ বছর বয়সী কিশোররাও এখন থেকে প্রাপ্তবয়স্কদের মতো শাস্তির মুখোমুখি হতে পারে। রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান আজ এক ঘোষণায় এই কঠোর আইন সংস্কারের উদ্যোগ প্রকাশ করেছেন। “অ্যাডাল্ট টাইম ফর ভায়োলেন্ট ক্রাইম” নামে নতুন এই আইন প্রস্তাবটি কুইন্সল্যান্ডের তরুণ অপরাধ দমনের মডেল অনুসারে তৈরি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ভিক্টোরিয়ায় কিশোর অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় অ্যালানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, রাজ্যজুড়ে কার্যত অপরাধের ঢেউ চলছে। সেই প্রেক্ষিতেই সরকার এই নতুন আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে।

নতুন আইনের আওতায় ১৪ বছর বা তার বেশি বয়সী কিশোর যদি গুরুতর সহিংস অপরাধে জড়িত হয়, যেমন বাড়িতে হামলা বা গাড়ি ছিনতাই, তাহলে তাদের বিচার হবে প্রাপ্তবয়স্ক আদালতে। শিশু আদালতে এসব অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেওয়া হলেও, প্রাপ্তবয়স্ক আদালতে একই অপরাধের শাস্তি সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে পারে।

নতুন আইনে যে সব অপরাধে কিশোর অপরাধীদের প্রাপ্তবয়স্কদের মতো কারাদণ্ড দেওয়া যাবে, সেগুলো হলো—

  • গুরুতর বাড়িঘরে হামলা (Aggravated home invasion)
  • বাড়িঘরে হামলা (Home invasion)
  • ভয়াবহ পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করা (যেমন মাশেটি বা ধারালো অস্ত্র ব্যবহার)
  • ভয়াবহ পরিস্থিতিতে বেপরোয়াভাবে আঘাত করা
  • গুরুতর আঘাত করে গাড়ি ছিনতাই
  • গাড়ি ছিনতাই
  • পুনরাবৃত্ত বা গুরুতর সশস্ত্র চুরি
  • পুনরাবৃত্ত বা গুরুতর অস্ত্রধারী ডাকাতি

প্রধানমন্ত্রী জাসিন্তা অ্যালান বলেন, “এই আইনগুলোর লক্ষ্য হলো সহিংস কিশোরদের নিয়ন্ত্রণ করা এবং সমাজকে আরও নিরাপদ করা।” তার ভাষায়, পুলিশের এখন নতুন ধরনের সহিংস অপরাধের মুখোমুখি হতে হচ্ছে, যার মোকাবিলায় প্রয়োজন নতুন হস্তক্ষেপমূলক ব্যবস্থা।

সরকার এই সপ্তাহেই নতুন আইনটি পার্লামেন্টে উপস্থাপন করবে, এবং বছরের শেষের আগে তা কার্যকর করার লক্ষ্য নিয়েছে।

তবে আইনজীবীদের একাংশ এই প্রস্তাবের সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে। মেলবোর্নের খ্যাতনামা আইনজীবী ম্যাট কলিন্স কেসি (KC) স্থানীয় রেডিও 3AW-কে বলেন, “আমার উদ্বেগ হলো, যখন নির্দিষ্ট অপরাধের জন্য আলাদা নিয়ম তৈরি করা হয়, তখন তা আমাদের বিচারব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতায় হস্তক্ষেপ করে।”

এই আইন নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমর্থকরা বলছেন, এটি সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সমালোচকরা বলছেন, এটি কিশোরদের পুনর্বাসনের বদলে তাদের অপরাধীর কাতারে ঠেলে দেবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au