সর্বশেষ

মিরপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন

  • 9:39 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- বাংলাদেশের রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে তিন ব্যক্তি যাত্রীবেশে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ, মিরপুর, জানায় যে, দুপুর আনুমানিক ১টা ০৩ মিনিটে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগকারীদের পরিচয় এখনও জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম গণমাধ্যমকে জানান, বাসটি মিরপুর-২ নম্বর সেকশন থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা পেরিয়ে যাওয়ার সময় যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় বাসের সামনের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ এই ঘটনার পর আশেপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ করছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au