লিড নিউজ

আজ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা

  • 7:32 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
দলের নেতারা জানান, এবার তারা ‘ধর্মঘট’ নয়, ‘লকডাউন’ শব্দটি ব্যবহার করছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ নভেম্বর- রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচি পালিত হচ্ছে। দলটি জানিয়েছে, এটি তাদের দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে পালন করা হচ্ছে। এ উপলক্ষে দলটি অফিস-আদালত, দোকানপাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, “জঙ্গি, মব সন্ত্রাসের জনক, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন পালন করা হবে।” দলটির আহ্বান, “অফিস–আদালত, দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ রাখুন, ইউনূসকে পদত্যাগে বাধ্য করুন।”

গাজীপুরে এক রাতে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ছবিঃ সংগৃহীত

দলের নেতারা জানান, এবার তারা ‘ধর্মঘট’ নয়, ‘লকডাউন’ শব্দটি ব্যবহার করছেন। তাদের ভাষায়, করোনা মহামারির সময়ের মতো এবারও তারা প্রতিবাদের অংশ হিসেবে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গত ১০ নভেম্বর থেকে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করে আসছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, শেখ হাসিনার ক্ষতি হলে “সারা বাংলায় আগুন জ্বলবে।”

এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনও আজ নির্ধারিত হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার জানিয়েছেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর জানানো হবে। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, কোটাবিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ১৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা। ছবি: বিজিবি

রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ শাখা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এবং পরিস্থিতি বিবেচনায় একাধিক ব্যাটালিয়ন মাঠে রয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে টহল দিচ্ছে। সংস্থার কর্মকর্তারা জানান, অপ্রীতিকর পরিস্থিতি রোধে মোবাইল টহল দলও সক্রিয় রাখা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশ ও প্রশাসন যৌথভাবে নিরাপত্তা জোরদার করেছে। নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন। ছবিঃ সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত কয়েক দিনে বিশেষ অভিযান চালিয়েছে। আওয়ামী লীগের নাম ব্যবহার করে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি জানিয়েছে, তারা এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করেছিল। অভিযানে ডিবির নয়টি বিভাগ অংশ নেয়।

বাসে আগুন-ককটেল আতঙ্ক, ধরপাকড়

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কারণ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে। পাশাপাশি, গত কয়েক দিন নগরীর বিভিন্ন স্থানে এ দলটির সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিল হচ্ছে। অহরহ ঘটছে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। সন্দেহভাজনদের আটক করছে পুলিশ। চলছে ধরপাকড় ও তল্লাশি।

১২ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার  (১২ নভেম্বর) ভোর পর্যন্ত ৪টি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইসঙ্গে ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। যাত্রাবাড়ী, বসুন্ধরা আবাসিক এলাকার গেট, উত্তরা ও মিরপুর ১ নম্বরে এসব ঘটনা ঘটে।

এরই মধ্যে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া গত দুই দিনে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলামোটরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জানান, এ নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি গত এক সপ্তাহে সারাদেশে অন্তত ১৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী  মোট ৭১ জনকে গ্রেপ্তার করেছে।

অবশ্য বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা অস্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, নিজে থেকে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টি করে আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করছে সরকার।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। তাঁর ১৫ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ ছিল। এখন তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলাগুলোতে বিচার চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। সবাইকে হত্যা করে ক্ষমতায় ফিরতে চান। এমন বক্তব্য ভয়াবহ।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাফিক্স ছবিঃ ওটিএন বাংলা

অন্যদিকে ভারতের দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, সুযোগ পেলে তাঁর দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। তিনি বলেন, “আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি না, বরং অংশ নিতে চাই। একটি অবৈধ প্রশাসন আমাদের বাধা দিচ্ছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই নতুন অবস্থান এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au