বাংলাদেশ

গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ, ভাঙা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

  • 7:04 pm - November 13, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ নভেম্বর- গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কিছু যুবককে কার্যালয়ের সামনে ভাঙচুর চালাতে দেখা যায়।

এর আগে সকাল থেকেই ভবনটির সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সড়ক দখল করে রাখেন এবং কিছুক্ষণ পর একদল যুবককে সেখানে ক্রিকেট খেলতেও দেখা যায়। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বে আরেকটি দল ভবনের সামনে অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই ঘটনার পর ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ছিল। মাঝে মাঝে ভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা গেছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au