লিড নিউজ

ফরিদপুরে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর আংশিক স্বাভাবিক

  • 12:41 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা তা তুলে নেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- ফরিদপুরে অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে অন্তত পাঁচটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা তা তুলে নেন। এতে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় পুলিশের হাতে তিনজনকে তুলে দেওয়া হয়, তাদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী ও মুনসুরাবাদ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ শুরু করেন। একই সময় ঢাকা–বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর এবং ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায়ও অবরোধ করা হয়। গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে ও লাঠিসোঁটা, রামদা ও ঢাল হাতে শতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নেন। তাদের মধ্যে নারী ও শিশুরাও স্লোগানে অংশ নেয়।

অবরোধের কারণে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশের অনুরোধে দুপুর ১২টার দিকে সব স্থানে অবরোধ তুলে নেওয়া হয়।

দুপুরের পর ভাঙ্গা গোলচত্বর এলাকায় দেখা যায়, যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগছে। পণ্যবাহী ট্রাক চললেও দূরপাল্লার বাস রাস্তায় নামেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

ফরিদপুর বাসমালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী জানান, সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাস চলবে না।

গোল্ডেন লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সকাল থেকে বাস বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, সোয়াদী এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টার দিকে জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে লাইভ সম্প্রচার করতে দেখা যায়। তিনি জানান, স্থানীয় ও আশপাশের এলাকার নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে অবরোধে অংশ নেন।

স্থানীয়দের দাবি, ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী এই এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচির পর ভোর থেকেই সমর্থকরা সড়কে নেমে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। তাদের মধ্যে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরাও ছিলেন।

এদিকে, সকাল ১১টার দিকে অবরোধকারীদের ঠেকাতে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা নুরপুর বটতলা এলাকায় অবস্থান নেন। এনসিপির উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আশরাফের নেতৃত্বে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মারধর করে পুলিশে দেওয়া হয়। তাদের মধ্যে নগরকান্দা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, আরিফুর রহমান ও তার সহযোগীরা নাশকতার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, মাধবপুর এলাকায় অবরোধের চেষ্টা হলেও ব্যর্থ হয়। পুলিয়া ও অন্যান্য স্থানে অবরোধ তুলে নেওয়া হয়েছে, বর্তমানে সব সড়কে যান চলাচল স্বাভাবিক।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় অবরোধ তুলে নেন। তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au