লিড নিউজ

যাত্রাশিল্পীকে মারধর, চুল কেটে নির্যাতন: গ্রেফতার ১

  • 5:17 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি চরে নৃত্যশিল্পী রূপার বাড়িতে ঢুকে তাঁর ওপর নৃশংস হামলা, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- ময়মনসিংহ নগরে এক নারী যাত্রাশিল্পীকে প্রকাশ্যে মারধর, চুল কেটে মুখে কালি মেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা হয় বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী নারী মোছা. রুপা ইতোমধ্যে থানায় মামলা করেছেন। ঘটনার পর বৃহস্পতিবার রাতে মামলার ৩ নম্বর আসামি শাহ আলমকে শহরের জুবিলী ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ৪০ বছর। তিনি চরকালীবাড়ি এলাকার রাশেদের ছেলে।

রুপা নগরের বড় কালীবাড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। তারা পাটগুদাম ব্রিজ মোড়ে একটি ভাড়া বাসায় থাকেন। কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ জামেলী জানান, পুলিশ একটি ভাঙচুর মামলার তদন্ত শেষে স্থান ত্যাগ করার পরই প্রতিপক্ষ দল রাস্তায় রুপাকে আটকে ফেলে। এরপর তাকে বেঁধে চুল কেটে, মুখে কালি মেখে নানাভাবে হেনস্তা করা হয়।

রুপার পরিবার বলছে, প্রায় ১৫ বছর আগে বড় কালীবাড়ি লোকনাথ মন্দিরসংলগ্ন ব্রহ্মপুত্র তীরের একটি বস্তিতে বাস্তুহারা সমবায় সমিতির কাছ থেকে তিন লাখ টাকায় জমি কিনেছিলেন রুপা। সেখানে আধাপাকা ঘর তুলতে গেলে সমবায় সমিতির সদস্য শাহ আলম চাঁদা দাবি করেন। এক লাখ টাকা দেওয়ার পরও তিনি আরও দশ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে গত বছর রুপার বাড়িতে হামলা হয় এবং রুপা আদালতে মামলা করেন। এরপর ক্ষোভের জেরে চলতি বছরের ৬ এপ্রিল রুপার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে রনিকে অপহরণ করা হয়। এই ঘটনায় রুপা আবার মামলা করলে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত বুধবার দুপুরে পুলিশ রুপার করা ভাঙচুর মামলার তদন্ত করতে যায়। পুলিশ সরে যাওয়ার পরই প্রতিপক্ষ রুপাকে ধরে নির্মমভাবে নির্যাতন চালায়। তাকে বেঁধে চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মেখে দেওয়া হয়। তার সামনে মাদক ও টাকা রেখে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। রুপার স্বামী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

রুপা বলেছেন, পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরই তাকে রাস্তায় ধরে নিয়ে বেঁধে নির্যাতন করা হয়। তিনি ন্যায়বিচার চান। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনায় মামলা নেওয়া হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au