ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…
মেলবোর্ন, ১৫ নভেম্বর- দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে বৈধ ভ্রমণ নথি ছাড়া ১৫৩ ফিলিস্তিনি নাগরিকের উপস্থিতিকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কীভাবে তারা সীমান্ত অতিক্রম করলেন এবং কারা এ প্রক্রিয়ায় সহায়তা করেছে তা খতিয়ে দেখছে অভিবাসন দপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জোহানেসবার্গে অবতরণ করা একটি বিশেষ ফ্লাইট থেকে যাত্রীদের নামার পর কর্মকর্তারা বুঝতে পারেন অনেকেরই হাতে প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাদের বেশির ভাগই গাজা ও পশ্চিম তীর থেকে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইমিগ্রেশন কর্মকর্তারা যাত্রীদের আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে আসা এসব মানুষকে কোনো মানবিক সংস্থার সহায়তায় আনা হতে পারে, তবে আনুষ্ঠানিক অনুমতির বিষয়টি নিশ্চিত করা যায়নি।
সরকার বলেছে, এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, তাই পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া কাউকে মুক্তভাবে চলাচলের অনুমতি দেওয়া হবে না। যাত্রীদের অস্থায়ীভাবে একটি নিরাপদ কেন্দ্রে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধাহত অঞ্চলের মানুষদের মানবিক সহায়তা দেওয়া উচিত, তবে তা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। সরকারের তদন্ত সম্পন্ন হলে তাদের ভবিষ্যৎ ব্যবস্থা ঠিক করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au