বিনোদন

অ্যান্থনি আলবানিজের টিকটকে ধামাকা: গানে-নাচে মাতলেন প্রধানমন্ত্রী!

  • 10:56 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
নোভা ১০০ স্টুডিওতে টিকটক নাচে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন ১৭ নভেম্বর ২০২৫: মেলবোর্নে নোভা ১০০–এর স্টুডিওতে ঘটল এক মজার মুহূর্ত। টেইলর সুইফটের জনপ্রিয় গান The Fate of Ophelia–কে সঙ্গে নিয়ে ভাইরাল টিকটক ডান্স ট্রেন্ডে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে- আর মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

নোভা ১০০–এর তারকা ক্লিন্ট স্ট্যানাওয়ে ও লরেন ফিলিপসের সঙ্গে তিনি অংশ নেন এই ট্রেন্ডে। স্টুডিওতে উপস্থিত এক তরুণীর কাছ থেকে তড়িঘড়ি নাচের টিউটোরিয়াল নিয়ে আলবানিজে চেষ্টা করলেন তাল মিলিয়ে হাত নাড়াতে ও স্টেপ ধরতে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল- প্রধানমন্ত্রী যথেষ্ট মনোযোগী, তবে মাঝে মাঝে খানিকটা ‘হারিয়ে যাওয়া’ ভাবও হচ্ছিল স্পষ্ট!

গানটি শুরু হতেই তিনি দু’হাত তুললেন উপরে- তারপরই বুঝলেন ভুল হয়েছে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে আবার দলে মিশে গেলেন খানিকটা দেরিতে হলেও। এরপরই শোনা গেল নির্দেশনা: “টার্ন অ্যারাউন্ড!”। বাকিরা ঘুরে গেল একদিকে, আর আলবানিজে হিঁচকা টেনে ঘুরে গেলেন ঠিক উল্টো দিকে! মুহূর্তেই স্টুডিও ভরে গেল হাসির রোলে।

এক পর্যায়ে এক হোস্ট মজা করে বলেই ফেললেন,
“এটা ছিল লজ্জাজনক। কে বেশি লজ্জিত বুঝতে পারছি না… তবে আমরা ঠিকই nailed it!”

স্টুডিওর এই হাস্যোজ্জ্বল পরিবেশে স্পষ্ট- প্রধানমন্ত্রী জনসংযোগে ‘হালকা-ফুলকা’ মেজাজ এনে দিতে বেশ পারদর্শী।

গানটির পটভূমি

টেইলর সুইফটের নতুন অ্যালবাম The Life of a Showgirl–এর লিড সিঙ্গেল এই গানটি। চরিত্র ‘ওফেলিয়া’কে কেন্দ্র করে গানের রচনা- শেকসপিয়ারের Hamlet–এ যিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ডুবে মারা যান।

গানে সুইফট বলেছেন কীভাবে তাঁর ‘সোলমেট’ তাঁকে সেই ওফেলিয়া–সম্ভাব্য পরিণতি থেকে রক্ষা করেছে- পাগলামি, ডুবে যাওয়া, প্রতারণা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে তুলে এনেছে। ভক্তদের ধারণা- এটি সুইফটের বাগদত্তা ট্র্যাভিস কেলসিকেই উৎসর্গ করা।

সব মিলিয়ে, নাচ না মিললেও- টিকটক ট্রেন্ডে আলবানিজের এই অংশগ্রহণ প্রমাণ করল, প্রধানমন্ত্রী শুধু দেশের প্রশাসনের ব্যাপারেই নয়, পপ কালচার উপভোগেও একেবারে ‘গেম অন’!

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au