বাংলাদেশ

ট্রাইব্যুনালের রায় নিয়ে উদ্বেগ, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার দাবিতে ১০২ সাংবাদিকের বিবৃতি

  • 4:28 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৩ বার
বিবৃতির শেষে বলা হয়, গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন রক্ষা করতে তাঁরা ঐক্যবদ্ধ। তাঁদের মতে, ন্যায়বিচার ব্যাহত হলে রাষ্ট্র ভয়াবহ পরিণতির দিকে যায়। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৮ নভেম্বর- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশ ও বিদেশে কর্মরত ১০২ জন সাংবাদিক যৌথ বিবৃতি দিয়েছেন।

তাদের অভিযোগ, ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম পক্ষপাতদুষ্ট, অস্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল না। এতে দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করেন।

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, অর্থাৎ আইসিটি অ্যাক্ট ব্যবহার করে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবিঃ ওটিএন বাংলা

বিবৃতিতে বলা হয়, আদালতকে ঘিরে অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছিল। বিভিন্ন পক্ষের চাপ, একতরফা তথ্য উপস্থাপন, স্বচ্ছতার ঘাটতি এবং রাজনৈতিক প্রভাব বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

সাংবাদিকরা উল্লেখ করেন, শেখ হাসিনার মামলায় অভিযুক্তদের নিজস্ব আইনজীবী নিয়োগে বাধা তৈরি হয়েছে, বরং প্রতিপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট একজন আইনজীবীকেই সরকারের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার সময় আসামি পক্ষের আইনজীবীর ওপর একাধিক হামলার অভিযোগও তাদের উদ্বিগ্ন করেছে।

তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ এবং চাপমুক্ত পরিবেশে। কোনো ধরনের সাজানো বা ফরমায়েশি রায় জনগণের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় স্বচ্ছ বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

বিবৃতিতে চার দফা দাবি তোলা হয়েছে:

১. রায় বাতিল করে বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ।
২. আদালতকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপমুক্ত রাখতে হবে।
৩. মামলার সব পক্ষকে নিজস্ব আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে এবং সমানভাবে বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
৪. যে কোনো রায় হতে হবে আইন, প্রমাণ ও সত্যের ভিত্তিতে, প্রভাবিত সিদ্ধান্তের ভিত্তিতে নয়।

বিবৃতির শেষে বলা হয়, গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন রক্ষা করতে তারা ঐক্যবদ্ধ। তাঁদের মতে, ন্যায়বিচার ব্যাহত হলে রাষ্ট্র ভয়াবহ পরিণতির দিকে যায়।

বিবৃতিতে দেশ এবং বিদেশে কর্মরত ওটিএন বাংলার সম্পাদক ড. প্রদীপ কুমার রায়সহ ১০২ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক তাদের নাম সংযুক্ত করে স্বাক্ষর করেন।

সাংবাদিকরা জানিয়েছেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ, গণতন্ত্র রক্ষা এবং বিচারিক স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া। তাদের দাবি, ন্যায়বিচার নিশ্চিত না হলে রাষ্ট্র ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যায় এবং তাই গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশে বিদেশে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হলেন;

১. সৈয়দ বদরুল আহসান, সিনিয়র সাংবাদিক
২. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব
৩. মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৪. শাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৫. আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৬. সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭. মোঃ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব
৮. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৯. প্রণব সরকার, সভাপতি, আগরতলা প্রেস ক্লাব ও সদস্য, ইন্ডিয়া জাতীয় প্রেসক্লাব
১০. সৈয়দ বোরহান কবির, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার
১১. এম জি কিবরিয়া চৌধুরী, সম্পাদক, দৈনিক জাতীয় অর্থনীতি
১২. নজরুল কবীর, সাবেক সহসভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
১৩. মহিউদ্দিন সরকার, সাবেক সম্পাদক, ঢাকাপোস্ট ডটকম ও জাগোনিউজ২৪ডটকম
১৪. রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
১৫. সাইদুজ্জামান সম্রাট, সভাপতি খুলনা সাংবাদিক ইউনিয়ন
১৬. ফজলুল বারী, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক
১৭. মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক
১৮. জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দপ্তর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
১৯. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সাংবাদিক
২০. খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক
২১. রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া
২২. জে এম রউফ, সভাপতি, বগুড়া সাংবাদিক ইউনিয়ন
২৩. খায়রুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৪. শেখ জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
২৫. তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেঙ্গল নিউজ ২৪ডটকম
২৬. শামীমা দোলা, সিনিয়র সাংবাদিক
২৭. মানিক লাল ঘোষ, সাবেক সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৮. মোঃ শফিউল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি
২৯. মাসুদ কার্জন, সিনিয়র সাংবাদিক
৩০. জাকির হোসেন ইমন, সাবেক সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
৩১. আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩২. গোপাল বণিক (নীল), নির্বাহী সম্পাদক, নিউজ ভ্যানগার্ড ইন্ডিয়া
৩৩. ইখতিয়ার উদ্দিন, সিনিয়র সাংবাদিক
৩৪. দেবাশীষ রয়, সাবেক প্লানিং এডিটর, একুশে টিভি
৩৫. গোলাম মুজতবা ধ্রুব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩৬. সুমি খান, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৩৭. শফিকুল আলম মিলন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
৩৮. রেজাউল করিম রেজা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩৯. রাজু হামিদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪০. শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন
৪১. শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল’ রিপোর্টার্স ফোরাম
৪২. সাজেদা হক, কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪৩. সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক
৪৪. রফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র সাংবাদিক, এশিয়ানএজ
৪৫. মোঃ রাগেবুল রেজা, সিনিয়র সাংবাদিক
৪৬. রফিকুল ইসলাম সুজন, সিনিয়র সাংবাদিক
৪৭. এ জেড এম সাজ্জাদ হোসেন সবুজ, সিনিয়র সাংবাদিক
৪৮. প্রদীপ চৌধুরী, সকাল সন্ধ্যা
৪৯. ঝর্ণা মনি, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
৫০. এ কে এম ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
৫১. ফাল্গুনী দত্ত, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি
৫২. ওয়ারেছুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক, জিটিভি
৫৩. মো শহীদ রানা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল
৫৪. ইসরাফিল শাহীন, সিনিয়র টেলিভিশন প্রডিউসার এবং সাধারণ সম্পাদক, টেলি প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (টিপিএ)
৫৫. তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক
৫৬. শফিক বাবু, সিনিয়র সাংবাদিক
৫৭. দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৫৮. সুলতানা রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৫৯. ফকির ইলিয়াস, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৬০. শরীফ শাহাব উদ্দিন, সাবেক সম্পাদক, বাংলাদেশ পোস্ট
৬১. পিনাকী তালুকদার, সিনিয়র সাংবাদিক, যুক্তরাষ্ট্র
৬২. মাহে আলম জেমস, সাবেক সাধারণ সম্পাদক, টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়ে
৬৩. সানজিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৪. শাহনাজ রুমা, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৫. ইয়াসমিন রিমু, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৬. আপেল মাহমুদ, টিবিএন২৪
৬৭. মাইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৬৮. মোহাম্মদ শামীম, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক
৬৯. রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক
৭০. এফ এম মুশফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক
৭১. প্রণব বড়ুয়া অর্ণব, নির্বাহী সদস্য, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৭২. রমজান আলী, সিনিয়র সাংবাদিক
৭৩. জুবায়ের চৌধুরী, সাবেক জনকল্যাণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭৪. প্রদীপ কুমার রায়, সম্পাদক, ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া
৭৫. কাজী রুনা, সিনিয়র সাংবাদিক
৭৬. আজাহার মাহমুদ, সিনিয়র সাংবাদিক
৭৭. আমিনুল ইসলাম মুন্না, সিনিয়র সাংবাদিক
৭৮. রহিমা আক্তার, সিনিয়র সাংবাদিক
৭৯. নুরুল হক শিপু, বিশেষ প্রতিবেদক, রানার টিভি, যুক্তরাজ্য
৮০. সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
৮১. মো. সাজিদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, ইউ’কে
৮২. ছামির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
৮৩. মাহবুব স্মারক, সিনিয়র সাংবাদিক
৮৪. সাব্বির খান, সুইডেন প্রবাসী সাংবাদিক
৮৫. দেবেশ বড়ুয়া, ফ্রান্স প্রবাসী সাংবাদিক
৮৬. কামরুল আই রাসেল, সাংবাদিক, যুক্তরাজ্য
৮৭. হেলাল উদ্দিন, সাবেক সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাব
৮৮. ইমরানুল আজিম চৌধুরী, সিনিয়র সাংবাদিক
৮৯. হামিদ মোহাম্মদ জসিম, সদস্য সচিব, স্বাধীনতা সাংবাদিক পরিষদ
৯০. সাজেদা পারভীন সাজু, সাবেক সহসভাপতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
৯১. হরলাল রায় সাগর, সাবেক অর্থ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)
৯২. আতাউর রহমান, সভাপতি, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন
৯৩. হালিমা আক্তার, সাবেক কার্যকরী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
৯৪. জাহাঙ্গীর খান বাবু, ব্যুরো চীফ, নিউজ লাইভ বাংলা টেলিভিশন ইন্ডিয়া
৯৫. অধাপক অপু আলম, সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা (ফ্রান্স),
৯৬. দেবেশ বড়ুয়া, সভাপতি-ফ্রান্স বাংলা প্রেসক্লাব
৯৭. সোহেল মজুমদার শিপন, সম্পাদক ও প্রকাশক, দেশপ্রিয় নিউজ(ইতালি),
৯৮. খালেদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা সম্পাদক, দেশপ্রিয় নিউজ (ফ্রান্স),
৯৯. কমরেড খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি।
১০০. ছালাহ উদ্দিন, সম্পাদক, স্পেন বাংলা নিউজ২৪
১০১. সোহেলী চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
১০২. এবিএম জাকিরুল হক টিটন, সম্পাদক, দৈনিক খবরওয়ালা।

এই শাখার আরও খবর

ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে…

১৪ ঘণ্টার ব্যবধানে ২ হিন্দু খুন, মন্দিরে বিষ্ফোরণ, সংখ্যালঘু নির্যাতনের পুরনো চেহারায় বাংলাদেশ

মেলবোর্ন, ৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় হিন্দু…

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার…

ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

মেলবোর্ন, ৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের…

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au