বিশ্ব

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

  • 7:01 pm - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- লিবিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি এবং মানবপাচারের ঝুঁকি বাড়ায় দেশটিতে আটকে পড়া ১৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর প্রত্যাবর্তনকারীদের গ্রহণ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো। তারা জানায়, বেশির ভাগ বাংলাদেশি দীর্ঘদিন ধরে লিবিয়ায় নানা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। কেউ অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন, কেউ আবার মানবপাচারকারীদের হাতে জিম্মি অবস্থায় দিন কাটিয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কয়েক দফা সমন্বিত প্রচেষ্টা চালানো হয়।

ফিরে আসা যাত্রীদের অনেকেই জানান, লিবিয়ায় কাজের সুযোগ সীমিত হয়ে পড়েছিল। সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে উঠেছিল। দেশে ফিরতে পেরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

সরকার বলছে, বিদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাঁদের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হবে।

 

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au