বাংলাদেশ

নৃশংস নির্মমতার শিকার ঢাকা কলেজের ছাত্র ওয়াসিম

  • 1:54 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ নভেম্বর- ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত অভিযোগ করে তাকে নির্মমভাবে পেটানোর পর পুলিশের কাছে সোপর্দ করেছে কয়েকজন যুবক। তারা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।

পরে ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নীলক্ষেত মোড় থেকে  তাকে ধরে নিউমার্কেট থানায় হস্তান্তর করে ছাত্র শিবির।

গ্রেপ্তার হওয়া ওয়াসিম আকরাম ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ওয়াসিমের ওপর নৃশংস হামলা চালাচ্ছে একদল যুবক। মুখে-পেটে ক্রমাগত আঘাতের পর এক পর্যায়ে মাটিতে পড়ে যান তিনি। সেই অবস্থাতেই তার ওপর আবার হামলা করা হয়।

ওই ভিডিওতে আরও দেখা যায়, মাটিতে পড়ে থাকা ওয়াসিমকে একের পর এক লাথি মারছে হামলাকারীরা। এমন অবস্থায় মা, মা বলে আর্তনাদ করে উঠে ওয়াসিম।

ঘটনার সময় উল্লাস প্রকাশ করতে দেখা যায় শিবিরের নেতাকর্মীদের। এক পর্যায়ে যন্ত্রণায়কতর আহত ওয়াসিমকে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর দাবি, ওয়াসিম আকরাম ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভে সক্রিয় ভূমিকা রাখছিলেন। কয়েকটি ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠায় শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে ভেবে তারা পুলিশের হাতে তুলে দেন।

তবে তাদের এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে।

নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার ফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au