বাংলাদেশ

দুর্বৃত্তদের হামলায় রাবির সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজন আহত

  • 2:06 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ নভেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক ছাত্রলীগ নেতা ও তার দুই সহযোগী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথেই একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় সোহানুরসহ তিনজন আহত হন। তাদের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। হামলার কারণ স্পষ্ট নয়, তবে স্থানীয়দের ধারণা পূর্বের একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মতিহার থানার এক কর্মকর্তা বলেন, হামলার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। তিনি আরও জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের পরিবার নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au