লিড নিউজ

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই সংলাপ শেষ করছে ইসি

  • 8:34 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়াই সংলাপ শেষ করার পথে নির্বাচন কমিশন। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২০ নভেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসির তালিকা থেকে বাদ পড়ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ ১৪ দলের ছয় শরিক দল।

আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিবন্ধিত হলেও এসব দলকে সংলাপে ডাকা হয়নি এবং আপাতত ডাকার পরিকল্পনাও নেই।

গত ১৩ নভেম্বর থেকে ইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। বুধবার পর্যন্ত চার দফায় মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেয়েও সংলাপে অংশ নেয়নি শুধু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। বাকি ৪৭টি দলকে নিয়ে আলোচনাও শেষ হয়েছে। প্রতিদিন সকাল ও দুপুরে দুই পর্বে মতবিনিময় হয়।

ইসির নিবন্ধন তালিকায় মোট ৫৯টি দল থাকলেও বিভিন্ন নিষেধাজ্ঞা ও বাতিলের কারণে কার্যত ৫৫টি দল এখন বৈধ। এর বাইরে পড়ে থাকা সাতটি দলের মধ্যে রয়েছে জাতীয় পার্টি এবং ১৪ দলের ছয় শরিক দল। এদের মধ্যে আছে জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি জেপি মঞ্জু, তরিকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি। ন্যাপ ইতোমধ্যে সংলাপে অংশ নিয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশন যাদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিল, তাদের সঙ্গেই সংলাপ হয়েছে। আপাতত আর কোনো দলের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছে না কমিশন। ফলে বাদ পড়া দলগুলোকে সংলাপে ডাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ইসি আগে থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে আসছিল। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সংলাপ ঝুলে ছিল নতুন নিবন্ধন প্রক্রিয়ার কারণে। সেই জট কাটার পর ১৩ নভেম্বর থেকে দলগুলোকে ডাকা শুরু হয়।

তবে সংলাপ থেকে কিছু দলকে বাদ দেওয়ার পেছনে রয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ওঠে এবং পরবর্তী সময়ে সরকার দলটির কার্যক্রম স্থগিত করে। সেই দাবি থেকে উৎসাহ নিয়ে বিভিন্ন দল ১৪ শরিক এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিও তোলে।

কয়েকটি দল লিখিতভাবে ইসিকে জানায় যে, এসব দলকে সংলাপে ডাকা হলে তারা আপত্তি জানাবে। এতে কমিশন দ্বিধায় পড়ে এবং শেষে তাদের বাদ রাখার দিকে ঝুঁকে পড়ে।

ইসি সূত্র বলছে, সব দলকে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও রাজনৈতিক চাপ ও জটিলতার কারণে কমিশন তার অবস্থান বদলেছে। ফলে ৪৮টি দলকেই ধরে এ বছরের সংলাপ শেষ হতে পারে।

চার দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো:

১৩ নভেম্বর: এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, সিপিবি, জেএসডি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ ও বিএনএম মোট ১২ দল।

১৬ নভেম্বর: গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বিএসপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট ১১ দল।

১৭ নভেম্বর: বাংলাদেশ লেবার পার্টি, মুক্তিজোট, ন্যাশনাল আওয়ামী পার্টি, কল্যাণ পার্টি, বিএমএল, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাগপা ও জাকের পার্টি মোট ১২ দল।

১৯ নভেম্বর: জামায়াতে ইসলামী, বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি, বিএনপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিআরপি এবং বাসদ মার্কসবাদী মোট ১৩ দল।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au