লিড নিউজ

ছাত্রলীগ ‘সন্দেহে’ গ্রেপ্তার কিশোর, দেওয়া হল না ফাইনাল পরীক্ষা

  • 3:03 am - November 21, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ইমরান হোসেন মিয়া।ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- কুমিল্লার নাঙ্গলকোটে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন মিয়া বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষার দিনই সে ছিল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। পুলিশ তাকে ছাত্রলীগের কর্মী সন্দেহে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ইমরান ঢালুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত ইমরানের বাবা ইসহাক মিয়া ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী। তার দাবি, ছেলে রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয় এবং কোনো মিছিলে অংশ নেওয়ার প্রমাণও নেই। গভীর রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় ইমরানকে অন্যতম আসামি করে আদালতে পাঠায়।

ইসহাক মিয়া জানান, ছেলের পরীক্ষার প্রবেশপত্র হাতে নিয়ে থানায় গিয়েও কোনো সহযোগিতা পাননি। তিনি বলেন, ছেলের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে এবং কারও দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার বলেন, ইমরান নিয়মিত শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত এমন কোনো তথ্য প্রতিষ্ঠানের কাছে নেই। তাকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা বিদ্যালয়ও জানে না।

থানা–পুলিশ জানায়, ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের ঘটনায় করা মামলায় ইমরানকে ছয় নম্বর আসামি করা হয়েছে। মামলার বিবরণে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওসি এ কে ফজলুল হক স্বীকার করেন, পুলিশের কাছে ইমরানের কোনো ছবি বা ভিডিও নেই। তিনি দাবি করেন, একই ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া কয়েকজনের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইমরানের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ইমরানের পড়াশোনা ও ভবিষ্যৎকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। বাবার একটাই দাবি, ছেলের নির্দোষিতা যাচাই করে দ্রুত মুক্তি নিশ্চিত করা হোক, যাতে সে পড়াশোনায় ফিরতে পারে।

 

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au