বাংলাদেশ

সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

  • 2:01 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- দেশের সরকারি স্কুলগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন আজ শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। পুরো প্রক্রিয়াটি অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রতিটি আবেদনের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার ভর্তির নিয়মাবলী প্রকাশ করেছে। নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। কোটা সুবিধা পাওয়ার দাবি থাকলে সংশ্লিষ্ট ঘরে টিক দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক, নইলে কোটা বিবেচনায় আসবে না। আবেদনকারীর ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

ফরম জমা দেওয়ার পর ছবিসহ Applicant’s Copy ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে হবে। এই কপিতে দেওয়া User ID ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে দুই ধাপে এসএমএসের মাধ্যমে। প্রথমে GSA লিখে স্পেস দিয়ে User ID পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় আবেদনকারীর নাম ও PIN পাঠানো হবে। এরপর দ্বিতীয় বার্তায় GSA লিখে YES ও PIN যুক্ত করে পাঠাতে হবে একই নম্বরে।

একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন বা অসদুপায় গ্রহণের প্রমাণ মিললে তা বাতিল করা হবে। আবেদনপত্রে দেওয়া তথ্য পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই তথ্য যাচাই করে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এই শাখার আরও খবর

খুলনায় সাব-রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর কার্যালয়ে ফিরলেন

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au