লিড নিউজ

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প অনূভূত

  • 3:50 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ভূমিকম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২১ নভেম্বর- বাংলাদেশের বিভিন্ন স্থানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং উৎপত্তিস্থল ছিল ঘোড়াশালের কাছে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ ঝাঁকুনি টের পাওয়ার কথা জানান।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাঁর ভাষায়, সবাইকে শান্ত থেকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

আফটার শকের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী এ ধরনের কম্পনের পর ছোটখাটো ধাক্কা আসতে পারে। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো ইঙ্গিত দেখা যায়নি। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে রাতে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনের প্রভাবও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় হালকা ঝাঁকুনির মাধ্যমে অনুভূত হয়েছিল।

বাংলাদেশের বিভিন্ন স্থানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং উৎপত্তিস্থল ছিল ঘোড়াশালের কাছে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ ঝাঁকুনি টের পাওয়ার কথা জানান।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাঁর ভাষায়, সবাইকে শান্ত থেকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

আফটার শকের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী এ ধরনের কম্পনের পর ছোটখাটো ধাক্কা আসতে পারে। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো ইঙ্গিত দেখা যায়নি। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে রাতে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনের প্রভাবও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় হালকা ঝাঁকুনির মাধ্যমে অনুভূত হয়েছিল।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au