মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্যাপিত…
মেলবোর্ন, ২১ নভেম্বর- বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে কসাইটুলিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে হঠাৎ ভবনটির রেলিং নিচে পড়ে যায়। সে সময় সড়ক দিয়ে হাঁটতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহতদের হাসপাতালে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম বা পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভবনের রেলিং ভেঙে পড়ায় তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au