সর্বশেষ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু

  • 5:42 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীর পলাশে এক বৃদ্ধ নিহত হয়েছেন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার সকালে ভূমিকম্পের কম্পনের সময় একটি বাড়ির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ঘরের দেয়াল ভেঙে শিশুটি চাপা পড়ে যায়। ঘটনার পরপরই পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, মৃত শিশুর পরিচয় এখনও নিশ্চিত হয়নি। তারা বলেছে, নিরাপত্তা ও পরিদর্শনের জন্য ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। স্থানীয়রা সতর্ক করে জানিয়েছেন, ভূমিকম্পের পর আরও অসংখ্য বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এই শাখার আরও খবর

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিবার ঋণনির্ভর!

ওটিএন বাংলা ডেস্ক: নিত্যদিনের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না আয়। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাই ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের বহু পরিবারকে।…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au