লিড নিউজ

আফটারশক নিয়ে সতর্কতা: পরবর্তী কয়েক ঘণ্টা বাড়তি সাবধানতার পরামর্শ

  • 7:07 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- সকালের ভূমিকম্পের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দুশ্চিন্তা বেড়েছে সম্ভাব্য আফটারশক নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, মূল ভূমিকম্পের ধরন ও মাত্রা বিবেচনায় নিকট ভবিষ্যতে আফটারশক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ভূমিকম্পের উৎস ছিল অল্প গভীরতায় এবং এ ধরনের কম্পনের পর সাধারণত আফটারশক দেখা দিতে পারে। তিনি জানান, আফটারশক হলে তার মাত্রা মূল ভূমিকম্পের তুলনায় কম হওয়ার সম্ভাবনাই বেশি, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি।

তিনি আরও বলেন, “আগামী কয়েক ঘণ্টা সবাই সতর্ক থাকবেন। দুর্বল ভবন বা ফাটল ধরা কাঠামোতে প্রবেশ না করাই ভালো। হালকা কম্পন হলেও বাইরে বের হয়ে খোলা জায়গায় অবস্থান করবেন।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের আফটারশক রেকর্ড করা হয়নি, তবে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলোও প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা জনগণকে আতঙ্কে না পড়ে নিয়মিত আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au