অস্ট্রেলিয়া

আবারও শক্তিশালী সাইক্লোন ‘ফিনা’, নর্দার্ন উপকূলে বন্যার সতর্কতা

  • 8:05 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সামান্য হলেও ক্যাটাগরি ৩ এ পৌঁছানোর সম্ভাবনা আছে, যদিও পরে এটি সাগরের দিকে সরে যাবে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২১ নভেম্বর- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইক্লোন ফিনা। গতকাল এটি দুর্বল হয়ে ক্যাটাগরি ১ হয়েছিল, তবে আবার শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ২ এ উন্নীত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সামান্য হলেও ক্যাটাগরি ৩ এ পৌঁছানোর সম্ভাবনা আছে, যদিও পরে এটি সাগরের দিকে সরে যাবে।

ডারউইনসহ টপ এন্ড অঞ্চলে কয়েকশ মিলিমিটার বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকায় ইতোমধ্যেই ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফিনা বর্তমানে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। কেন্দ্রের কাছে বাতাসের গতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার, দমকা হাওয়া ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ঝড়টি রবিবার বিকেলে দক্ষিণ টিমর সাগরে আরও শক্তিশালী হয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনকি শুক্রবার রাত বা শনিবার সকালেই এটি ক্যাটাগরি ৩ এ উন্নীত হতে পারে, যদি এটি ভ্যান ডায়েমেন উপসাগরের দিকে আরও শক্তি সঞ্চয় করে।

নতুন পূর্বাভাস মানচিত্রে দেখা গেছে যে ঝড়ের গতিপথ আগের মতোই রয়েছে। ডারউইনের আশ্রয়কেন্দ্রগুলো এখনো খোলা হয়নি। কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে গণমাধ্যমে স্পষ্টভাবে জানানো হবে।

এনটি পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, মিনজিলাং, ওয়াররুই এবং টিউই দ্বীপপুঞ্জের আদিবাসী বাসিন্দাদের আজ রাতের আগে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ডারউইন ও টিউই দ্বীপের মধ্যকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, এসব সম্প্রদায়ের লোকজন এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে।

আবহাওয়া দপ্তর ও এনটি পুলিশ ডারউইন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে এক যৌথ ব্রিফিং করেছে। দপ্তরের প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থাপক শেনা গ্যাম্বল বলেন, সবচেয়ে খারাপ অবস্থা ডারউইনে হবে শনিবার দিনভর ও রাতে।

তিনি সতর্ক করেন যে দিনের বেলায় কিছু সময় আবহাওয়া শান্ত মনে হলেও সেটি সাময়িক। রাত্রের দিকে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত ধ্বংসাত্মক দমকা হাওয়া সৃষ্টি হতে পারে। ঝড়ের প্রভাব সতর্কতার আওতার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। গ্রুট দ্বীপ পর্যন্ত তীব্র বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

নর্থ অস্ট্রেলিয়ার বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au