সর্বশেষ

বাংলাদেশের ভূমিকম্পে নিহত বেড়ে ১০, আহত ছয় শতাধিক

  • 2:01 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:২২ বার
নরসিংদীতে ভূমিকম্পের পর এভাবে একটি কাঁচা সড়ক দেবে যায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় সকালে হওয়া ভূমিকম্পে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাবা–ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৬৬৫ জন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও ঘোড়াশালের মধ্যবর্তী স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নরসিংদীর গাবতলীতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (৮) এবং অজ্ঞাত আরেক ব্যক্তি আহত হন। গুরুতর আহত দেলোয়ার ও ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনেই মারা যান। দেলোয়ারের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, তারা গাবতলীতে ভাড়া থাকতেন।

পলাশের মালিতা গ্রামে মাটির ঘর ধসে কাজম আলী ভূইয়া (৭০) নিহত হন। পলাশের ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৫০) এবং শিবপুরের আজকিতলার ফুরকান মিয়া (৪২) গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ফুরকানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূমিকম্পের সময় আতঙ্ক

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের সময় ঘরবাড়ি তীব্রভাবে কেঁপে ওঠে। মানুষ ঘর থেকে বের হয়ে এদিক–সেদিক দৌড়াতে থাকে। প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী এই কম্পনে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরে। পলাশের নতুন বাজার এলাকায় ইশাক মিয়ার বাড়ি ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঘোড়াশালের কাছাকাছি এলাকা। ছবিঃ আবহাওয়া অধিদপ্তর

বিদ্যুৎকেন্দ্রে আগুন

পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সাবস্টেশনের যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্র এলাকার বেশ কয়েকটি ভবনেও ফাটল দেখা গেছে। শীতলক্ষ্যা নদীর পুরাতন রেলসেতুতেও ফাটল ধরেছে বলে জানা গেছে।

আহতদের দীর্ঘ তালিকা

নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী কমপক্ষে দেড়শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন, আর জেলা হাসপাতালে ১৩ জন। আহতদের মধ্যে রয়েছেন তাসপিয়া (১৮), রাকিব (২৪), সাইফুল (৩৬), নাসরিন (৩৭), তামিম (৬), বিল্লাল (৫০), মিথিলা (২০), রফিক (৩ মাস বয়স)সহ অনেকেই।

সিভিল সার্জন ড. সৈয়দ আমিরুল হক জানান, ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৫৫ জনের মতো হলেও স্থানীয়ভাবে আরও অনেকে চিকিৎসা নিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেলোয়ার হোসেনের ব্যাপারে তিনি নিশ্চিত নন, তবে শুনেছেন তিনি আইসিইউতে ছিলেন।

ঢাকায় তিনজনের মৃত্যু

পুরান ঢাকার বংশালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২০), আবদুর রহিম (৪৮) এবং তার ছেলে আব্দুল আজিজ রিমন (১২)। আবদুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাসিন্দা। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া থাকতেন।

ভূমিকম্পে ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু

রূপগঞ্জের ইসলামবাগ এলাকায় দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাসের এক শিশু মারা যায়। ঘটনাস্থলে শিশুটির মা কুলসুম বেগমসহ দুজন আহত হন।

ঘটনার পর নরসিংদী সদর হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও পুলিশ সুপার মেনহাজুল আলম। আহতদের খোঁজখবর নেন তারা। পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন স্থানে আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং পুলিশ জনগণের পাশে রয়েছে।

সুত্রঃ দৈনিক সমকাল

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au