অস্ট্রেলিয়া

ডারউইনে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী সাইক্লোন ফিনা, জরুরি সতর্কতা জারি

  • 3:47 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের সময় কয়েকশ মিলিমিটার বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির প্রচণ্ড দমকা হাওয়া বইতে পারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি উপকূলে ট্রপিক্যাল সাইক্লোন ফিনা দ্রুত শক্তি বাড়িয়ে এখন ক্যাটাগরি ৩ মাত্রায় পৌঁছেছে। আবহাওয়া দপ্তর বলছে, আজই ঝড়টি ডারউইনে আঘাত হানতে পারে। রাতভর এটি ক্যাটাগরি ২ ছিল, আর সকালে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ১১ কিলোমিটার গতিতে এগোতে গিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের সময় কয়েকশ মিলিমিটার বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির প্রচণ্ড দমকা হাওয়া বইতে পারে। উপকূলের বাসিন্দাদের সতর্ক করে সবাইকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ছিল ১৩০ কিলোমিটার। ছবিঃ নাইন নিউজ

ডারউইন থেকে কেপ হোথাম পর্যন্ত এলাকা এবং টিউই দ্বীপপুঞ্জের কিছু অংশে জরুরি সতর্কতা দেওয়া হয়েছে। এই এলাকায় সবচেয়ে খারাপ আবহাওয়া দেখা দিতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

২০১৮ সালে ট্রপিক্যাল সাইক্লোন মার্কাসের পর ডারউইনে এমন শক্তিশালী ঝড় আর দেখা যায়নি।

সাইক্লোন ফিনা এখন কোথায়

ঝড়টি বর্তমানে ডারউইন থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর–উত্তর-পূর্বে। এছাড়া টিউই দ্বীপপুঞ্জের উরুমিয়াঙ্গা থেকে ৭৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এটি এখন ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এগোচ্ছে। ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যায় এটি ডারউইনের ঠিক উত্তরের দিক দিয়ে যাবে। এরপর দক্ষিণ টিমর সাগরের দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হবে। তবে ঝড়ের প্রভাব আশপাশের এলাকায় থেকে যাবে।

কোন কোন সতর্কতা জারি আছে
  • ডারউইন থেকে কেপ হোথাম পর্যন্ত জরুরি সতর্কতা
    • টিউই দ্বীপপুঞ্জের পিরলাঙ্গিম্পি, মিলিকাপিটি, ডেইলি রিভার মাউথ থেকে কেপ ডন এবং ব্যাচেলর পর্যন্ত ওয়াচ অ্যান্ড অ্যাক্ট সতর্কতা
    • ওয়াদায় থেকে ডেইলি রিভার মাউথের দক্ষিণে উপদেশমূলক সতর্কতা
    • টিউই দ্বীপপুঞ্জসহ নর্দান টেরিটরির বিভিন্ন নদী এলাকায় বন্যা সতর্কতা

সরকার জানিয়েছে, ঝড়ের কারণে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে। ফেডারেল সরকার ইতোমধ্যে জরুরি সাড়া টিম পাঠিয়েছে। দূরবর্তী আদিবাসী সম্প্রদায়গুলোকে পরিস্থিতি জানাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন কোন আশ্রয়কেন্দ্র খোলা আছে
  • পালমারস্টন কলেজ
    • তামিনমিন কলেজ
    • ড্রিপস্টোন মিডল স্কুল
    • স্টেট স্কোয়ার কার পার্ক
    • ওয়াগাইত শায়ার কমিউনিটি সেন্টার
    • কাসুয়ারিনা স্কয়ার কার পার্ক
    • পালমারস্টন শপিং সেন্টার কার পার্ক
    • বেরি স্প্রিংস প্রাইমারি স্কুল
    • মিলিকাপিটি প্রাইমারি স্কুল
    • টিউই আইল্যান্ডস রিজিওনাল কাউন্সিল মিলিকাপিটি
    • মুরুপুরতিয়ানুউও ক্যাথলিক প্রাইমারি স্কুল
    • পেলারাম্পি স্কুল পিরলাঙ্গিম্পি
কোন কোন জায়গা বন্ধ

ডারউইন বিমানবন্দর সকাল ৯টা থেকে বন্ধ। যাত্রীদের জরুরি না হলে ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। আজকের জন্য ভার্জিন ও কান্তাস সব ফ্লাইট বাতিল করেছে। আগামী দিনের ফ্লাইট সম্পর্কিত তথ্য যাত্রীদের নিয়মিত দেখে নিতে বলা হয়েছে।

ডারউইন ও টিউই দ্বীপপুঞ্জের ফেরিসেবা বন্ধ আছে। এ ছাড়াও চারটি দূরবর্তী স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে: মামারুনি স্কুল, ওয়ারউই স্কুল, মিলিকাপিটি স্কুল এবং পুলারুমপি স্কুল।

সাইক্লোনের জন্য কীভাবে প্রস্তুত হবেন

সিকিউর এনটি জানিয়েছে, সবাইকে জরুরি পরিকল্পনা তৈরি রাখতে হবে। ঘরের চারপাশের ঢিলা জিনিসপত্র বেঁধে রাখা, দরকারি নথি সংরক্ষণ এবং জরুরি কিট প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ।

জরুরি কিটে রাখার পরামর্শ
• ব্যাটারি চালিত রেডিও
• অতিরিক্ত ব্যাটারি
• টর্চ
• ফার্স্ট এইড কিট
• প্রয়োজনীয় ওষুধ
• অতিরিক্ত কাপড়
• কম্বল
• মোবাইল ফোন
• নগদ টাকা
• শুকনো খাবার

জীবন ঝুঁকিতে পড়লে ট্রিপল জিরো নম্বরে কল করতে বলা হয়েছে। এছাড়া ১৮০০ ৮৮৮ ৯০১ নম্বরে জরুরি হটলাইন খোলা আছে। আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ঝড়ের সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au