বাংলাদেশ

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা’

  • 1:45 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডাকসুর জিএস এস এম ফরহাদ।

শনিবার রাতে ডাকসুর জিএস এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি জানিয়ে দেন।

তিনি লিখেছেন, ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরামর্শে বিষয়টি উপাচার্যের কাছে তুলে ধরা হয়। উপাচার্য পরিস্থিতি বিবেচনায় ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানান। দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে।

দিনের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে প্রাণহানি ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ঢাবির একাধিক হল ও আবাসিক ভবনেও ফাটল দেখা যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ে। এ অবস্থায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক দিনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা জানান, ভবনগুলো পরিদর্শন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au