বাংলাদেশ

ভূমিকম্পে মেট্রোরেলের টাইলস প্লাস্টারে ফাটল, মূল কাঠামো অক্ষত

  • 3:12 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- শুক্রবারের মেট্রোরেলের রাজধানীর মেট্রোরেলের মূল কাঠামো অক্ষত রয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। কর্মকর্তারা জানিয়েছেন, স্টেশনগুলোর ভায়াডাক্ট, পিলার ও প্রধান স্থাপনাগুলোতে কোনো ক্ষতি হয়নি। তবে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী ও মিরপুর ১১ স্টেশনের কিছু দেয়াল ও মেঝের টাইলসে হালকা ফাটল দেখা গেছে। এসব অংশকে আর্কিটেকচারাল হিসেবে বিবেচনা করা হয়, তাই ট্রেন চলাচলের নিরাপত্তায় এর প্রভাব নেই।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মেট্রোরেলের ট্রেন চলাচলসহ সবকিছু স্বাভাবিক আছে। তবুও সতর্কতার অংশ হিসেবে বিস্তারিত পরীক্ষা চলছে। অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, এমআরটি ৬ লাইন জাইকার মান অনুসারে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয়। ফলে ৫ দশমিক ৭ মাত্রার সাম্প্রতিক কম্পনে মূল কাঠামোর কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না।

ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ, যেখানে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কাঁপন অনুভূত হয়। ভূমিকম্পের সময় শুক্রবার হওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বিকেলে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়।

শনিবার সকালে স্টেশনগুলোতে দেখা যায়, কারওয়ান বাজার ও বিজয় সরণির বৈদ্যুতিক সাবস্টেশনের মেঝেতে ফাটল তৈরি হয়েছে। বিজয় সরণির সাবস্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা যায়। পল্লবী স্টেশনের বৈদ্যুতিক কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষে একই ধরনের ক্ষতি হয়েছে। মিরপুর ১১ স্টেশনের সাবস্টেশন কক্ষেও ফাটল পাওয়া গেছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, ইটের দেয়াল বা মেঝের টাইলস প্রধান কাঠামোর অংশ নয়। এমন ফাটল ভূমিকম্প ছাড়াও অন্যান্য কারণেও হতে পারে। জাপানি পরামর্শকরাও পরীক্ষা শেষে নিশ্চিত করেছেন যে ট্রেন চলাচলে কোনো ঝুঁকি নেই। ডিএমটিসিএলের উপসচিব আহসান উল্লাহ শরিফি জানান, সাম্প্রতিক দুর্ঘটনার পর গুরুত্ব দিয়ে পিলারের বিয়ারিং প্যাডগুলোও পরীক্ষা করা হয়েছে, তাতেও কোনো ত্রুটি ধরা পড়েনি।

ভূমিকম্পের পর উত্তরা ও মতিঝিল থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। পরে স্বাভাবিক যাত্রী পরিবহন শুরু করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, মেট্রোরেল পুরোপুরি নিরাপদ এবং চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au