বাংলাদেশ

ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

  • 6:57 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা শেষে সংঘর্ষে রূপ নেয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- বাংলাদেশের রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা শেষে সংঘর্ষে রূপ নেয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সংগঠনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে দ্রুতই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে বনানী থানা পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ডিএমপির বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও শিবিরের কিছু ছাত্র কলেজ গেটে অবস্থান নিয়েছে। যাতে পরিস্থিতি আবার উত্তপ্ত না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে কোন ব্যানার বা কারা তা টানাতে গিয়েছিল সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য পায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা কিছুটা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au